
দারিয়ার বয়স এখন ১৪। বয়ফ্রেন্ড ইভানের বয়স যখন ১০ তখন দারিয়া গর্ভবতী হন। গত জানুয়ারিতে রাশিয়ার জাতীয় টিভিতে তাদের এ খবর শুনে অনেকে হতবাক হয়ে যান।
আগামী সেপ্টেম্বরে দারিয়ার বাচ্চা হবার কথা থাকালেও চিকিৎসকরা এখনো নির্দিষ্ট তারিখ দেননি। গত সপ্তাহে হাসপাতালে চেকআপের জন্যে যান দারিয়া এবং চিকিৎসকরা তাকে জানান ৩১ সপ্তাহের মধ্যেই বাচ্চা প্রসব করতে পারেন তিনি এবং দারিয়া এখন বিষয়টি নিয়ে বেশ বিচলিত ও কিছুটা ভীত।
এমনিতে দারিয়াকে ভক্তদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। কিভাবে ইভানের সঙ্গে তার সম্পর্ক হয়, কিভাবে তারা এতদূর পর্যন্ত এলেন ইত্যাদি। দারিয়ার গর্ভবতী হবার খবর ছড়িয়ে পড়ায় অনেকে শঙ্কিত হয়ে পড়েন, কোনো কোনো চিকিৎসাবিজ্ঞানীতো বিশ্বাস করতেই চাননি।
কিন্তু দারিয়া নিজেই জানান ইভানের সঙ্গে দেখা হবার পর তারা দুজনেই দুজনের প্রেমে পড়ে যান। ইভানকে দারিয়ার বাচ্চার পিতা হতে হলে অফিসিয়ালি তার বয়স ষোল বছর হতে হবে। তারা দুজনেই বাচ্চার নাম ক্যারোলিনা রাখার সিদ্ধান্ত নিলেও এখন মত পাল্টিয়েছেন। ইনস্টাগ্রামে দারিয়া তার গর্ভবতী হবার ও ইভানের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ট ছবি পোস্ট করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



