
জানা যায়, শহরের মজমপুর এলাকার বাসিন্দা নিলয় আহমেদ গত ৬ ডিসেম্বর শহরের গোরস্থানপাড়া এলাকায় হিকমাহ হাসপাতাল ফার্মেসিতে ওষুধ (ইনজেকশন) কিনতে যান। ওই প্রতিষ্ঠান একটি ওষুধের দাম রাখে ৩০০ টাকা। পরে নিলয় খোঁজ নিয়ে জানতে পারেন ওই ওষুধের প্রকৃত দাম ২৫ টাকা। পরে নিলয় গত ৮ ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ২২ ডিসেম্বর কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের কার্যালয়ে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ফার্মেসির মালিক বেশি দাম নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং ভুল হয়েছে বলে জানান।
আজ রবিবার জরিমানার ৪০ হাজার টাকা আদায় করা হয়। জরিমানার টাকা থেকে ক্ষতিপূরণ হিসাবে অভিযোগকারীকে ২৫ শতাংশ, অর্থাৎ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আসলাম হোসেন তার কার্যালয়ে অভিযোগকারীর হাতে ১০ হাজার টাকা তুলে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



