Advertisement

জুমবাংলা ডেস্ক : আবুল হাসেম (ভেন্ডর)। বয়স ৫৫। এ পর্যন্ত ১২টি বিয়ে করেছেন। বিয়ের পর স্ত্রীদের নির্যাতনই যেন তার নেশা। এ নিয়ে তার বিরুদ্ধে স্ত্রীদের রয়েছে একাধিক নির্যাতনের অভিযোগ। এর মধ্যে এক স্ত্রীর গোপনাঙ্গে এসিড দিয়ে পুড়ে দিয়েছেন স্বামী নামের ঘাতক হাসেম। আবুল হাসেম ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কিসামত শুখানপুখুরী গ্রামের মৃত ওসমান গনির ছেলে।

স্থানীয়দের অভিযোগ, হাসেম ভেন্ডার একজন মাদক ব্যবসায়ী ও অসৎ প্রকৃতির মানুষ। তার একটি পানের দোকান ছিল। এখন তিনি স্ট্যাম্প ব্যবসায়ী। প্রথম স্ত্রীকে বিয়ের পর শশুড় মারা গেলে সু-কৌশলে জায়গা-জমি সব লিখিয়ে নেন নিজের নামে। বিয়ে করা যেন তার নেশা। একে একে তিনি পঞ্চগড় জেলার ময়দান দীঘি, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া, আখানগর, জগন্নাথপুর বাহাদুর পাড়া, মাদরাসাপাড়া, আদর্শ বাজার কলোনী পাড়াসহ বিভিন্ন এলাকায় ১২টি বিয়ে করেন। এ ছাড়া নামে বে-নামে অনেক স্ত্রী আছে তার।

হাসেমের এক স্ত্রী বলেন, ‌‌’আবুল হাসেম একজন ভয়ঙ্কর প্রকৃতির লোক। তার নির্যাতনের কথা আমি বলে শেষ করতে পারব না। তিনি আমাকে এমন জায়গায় এসিড দিয়ে পুড়িয়ে দিয়েছেন যা কাউকে দেখাতে ও বলতে পারব না। তিনি আমাকে মারার জন্য অনেক কৌশল করেছেন। আমার মা-ভাই-বোনদের পথে বসিয়েছেন। প্রতিবাদ করলেই চালায় আমার ওপর পাশবিক নির্যাতন।’

হাসেমের আরেক স্ত্রী বলেন, ‌’হাসেম ভেন্ডার একজন অসৎ মানুষ। তিনি আমার ওপর প্রায় সময় নির্যাতন চালাতেন। ভরণ-পোষণ ঠিক মতো দিত না। তিনি সু-কৌশলে আমার কাছে একটি কাগজে স্বাক্ষর নিয়ে বিভিন্ন ধরনের অপমানমূলক কথা বলে বেড়াচ্ছেন।’

এ প্রসঙ্গে আবুল হাসেমের (ভেন্ডার) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন, বিয়ে আমার প্রয়োজন ছিল, সে জন্য করেছি। এটা তো তেমন কোনো বিষয় না বলে মুঠোফোন কেটে দেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সফিকুল ইসলাম বলেন, ‘হাসেম ভেন্ডারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। স্থানীয়ভাবে অনেক বিষয় মীমাংসা করা হয়েছে।’

বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর এ এলম সিদ্দিকী বলেন, ‌’হাসেম ভেন্ডারের বিয়ে করাটা নেশায় পরিণত হয়েছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, শহরের মাদরাসাপাড়া মহল্লার এক নারী হাসেম ভেন্ডারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল। আমরা ওই নারীকে পারিবারিক আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.