Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ১৩২টি মসজিদ খুলে দিয়েছে ইরান
আন্তর্জাতিক

১৩২টি মসজিদ খুলে দিয়েছে ইরান

By জুমবাংলা নিউজ ডেস্কমে 5, 20202 Mins Read

১৩২টি মসজিদ খুলে দিয়েছে ইরান

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়ালেও পবিত্র রমজান মাসে অপেক্ষাকৃত নিরাপদ স্থানগুলোতে মসজিদ খুলে দিতে শুরু করেছে ইরান৷ অন্যদিকে দেশটির বিরুদ্ধে ৩১ জন আফগানকে নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগ তুলেছে আফগানিস্তান৷

সোমবার আরো ৭৪ জন মৃত্যুবরণ করায় ইরানে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৭৷ সবচেয়ে বেশি মৃতের সংখ্যার দিক থেকে সারা বিশ্বে পঞ্চম স্থানে থাকলেও সে দেশের সরকার সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের সংখ্যা নিয়ে সন্তুষ্ট৷ সরকারের দাবি, এ পর্যন্ত ৭৯ হাজার ৩৯৭ জন পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন৷

রোগমুক্তির উচ্চহারে সন্তোষ প্রকাশ করে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ক্লানুশ জাহানপুর জানিয়েছেন, সোমবার থেকে দেশের ১৩২ টি, অর্থাৎ মোট মসজিদের প্রায় এক-তৃতীয়াংশ খোলা থাকবে৷ তবে মুসল্লিদের মাস্ক এবং গ্লাভস পরে সঙ্গে নিজের জায়নামাজ নিয়ে যেতে হবে মসজিদে। নামাজ পড়ার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে সবাইকে এবং কেউ মসজিদের ভেতরে আধ ঘণ্টার বেশি সময় থাকতে পারবেন না৷

এর পাশাপাশি মসজিদ কর্তৃপক্ষকে মুসল্লিদের মাঝে কোনো খাবার বা পানীয় পরিবেশন না করারও নির্দেশ দিয়েছে সরকার৷ এছাড়া মসজিদের ভেতরে হাত ধোয়ার ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে সরকারের এক বিবৃতিতে৷

ইরানের বিরুদ্ধে আফগানিস্তানের অভিযোগ:

রোববার ইরানের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে অন্তত ৫০ জন আফগানকে পানিতে ফেলে তাদের মধ্যে অন্তত ৩১ জনকে ডুবিয়ে মারার অভিযোগ তুলেছে আফগানিস্তান৷ অভিযোগে বলা হয়, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেরাত প্রদেশ সংলগ্ন সীমান্তের কাছে ওই আফগানদের ধাওয়া করে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করা হয়৷ ১২ জন সাঁতরে নদী পার হতে পেরেছেন৷ সাত জনের লাশ উদ্ধার করা হয়েছে৷ বাকি তিনজন ডুবে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷

এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে ঘটনা তদন্তের জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের কথাও জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়৷

আফগানদের ডুবিয়ে মারার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ইরান। সূত্র: ডয়চে ভেলে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026
a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

জুন 21, 2026

Latest News

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa