Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক  ১৫৩ বিমান যাত্রী অল্পের জন্য বেঁচে গেলো
আন্তর্জাতিক

 ১৫৩ বিমান যাত্রী অল্পের জন্য বেঁচে গেলো

By Saleh MohammadJuly 18, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : অল্পের জন্য বেঁচে গেলেন ১৫৩ জন বিমানের যাত্রী। ভারতের লখনউ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে ভিস্তারার একটি বিমান। বৈরি আবহাওয়ার কারণে একাধিক বিমানবন্দরে নামার চেষ্টা করায় আকাশে ঘুরে জ্বালানি শেষ হয়ে যায়। পরে লখনউয়ের আবহাওয়ার কিছুটা উন্নতি হলে জরুরি অবতরণ করে মুম্বাই থেকে দিল্লিগামী বিমানটি। সোমবারের ঘটনা হলেও আজ নজরে এসেছে সবার।

 ১৫৩ বিমান যাত্রী অল্পের জন্য বেঁচে গেলো

Advertisement
ভিস্তারা বিমান কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ১৫৩ জন যাত্রী নিয়ে সোমবার মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে যায় ভিস্তারা এয়ারলাইনসের এ-৩২০ বিমানটি। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় বিমানটি দিল্লিতে অবতরণ করেনি। পরে দিল্লি এটিসি থেকে বিমানটিকে পাঠিয়ে দেয়া হয় লখনউয়ে। কিন্তু সেখানকার আবহাওয়া একই থাকায় নামতে পারেনি। কোনো উপায় না দেখে কানপুর অথবা ইলাহাবাদের দিকে যেতে বলা হয় ভিস্তারার ওই বিমানটিকে।

কিন্তু ইলাহাবাদের দিকে যাওয়ার পথে লখনউ এটিসি থেকে ফের জানানো হয়, লখনউয়ের আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। অবতরণে সমস্যা হবে না। তখন পাইলট লখনউয়ের দিকে ফিরে এসে অবতরণের অনুমতি চান এবং ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেন। শেষ পর্যন্ত এটিসির অনুমতি নেওয়ার পর নিরাপদেই অবতরণ করে বিমানটি।

ইলাহাবাদ থেকে ফেরার পথেই ‘ফুয়েল মে-ডে’ (জ্বালানি জরুরি) ঘোষণা করেন পাইলট। বিমানের জ্বালানি একটি নির্দিষ্ট পরিমাণের কম হলেই এটিসিতে এই বিপদ সঙ্কেত পাঠান পাইলট। সাহায্যের আবেদন জানানো হয়। ভিস্তারার বিমানের পাইলট এই ‘ফুয়েল মে-ডে’ ঘোষণার পরই জরুরি অবতরণের অনুমতি দিয়ে দেয় লখনউ বিমানবন্দরের এটিসি।

কিন্তু কেন এমন জ্বালানি-শূন্য পরিস্থিতি তৈরি হলো? সাধারণত, মুম্বাই-দিল্লি বিমানযাত্রায় সময় লাগে ৫০ মিনিটের মতো। তারপরেও আরও এক ঘণ্টা উড়ার মতো জ্বালানি নিয়ে আকাশে উড়ে বিমানগুলো। এক্ষেত্রে দিল্লি থেকে প্রথমে লখনউ, সেখান থেকে ইলাহবাদের দিকে যাওয়া এবং আবার লখনউয়ে ফিরে আসার জেরে প্রায় এক ঘণ্টা অতিরিক্ত সময় আকাশে উড়তে হয়েছিল বিমানটিকে। সেই কারণেই অতিরিক্ত জ্বালানিও প্রায় শেষ হয়ে যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026

Latest News

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa