Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ ১৬টি ফুটি কার্পাসের জাত সংগ্রহ, চলছে গবেষণা
পজিটিভ বাংলাদেশ

১৬টি ফুটি কার্পাসের জাত সংগ্রহ, চলছে গবেষণা

১৬টি ফুটি কার্পাসের জাত সংগ্রহ, চলছে গবেষণা
By rskaligonjnewsDecember 13, 20225 Mins Read

জুমবাংলা ডেস্ক: মসলিন বিশেষ এক প্রকার তুলার আঁশ থেকে প্রস্তুতকৃত সুতা দিয়ে তৈরি করা এক প্রকারের অতি সুক্ষ্য কাপড়। এটি ঢাকাই মসলিন নামেও পরিচিত। ফুটি কার্পাস নামক তুলা থেকে প্রস্তুত অতি চিকন সুতা দিয়ে মসলিন তৈরি করা হতো। চড়কা দিয়ে কাটা, হাতে বোনা মসলিনের জন্য সর্বনিম্ন ৩০০ কাউন্টের সুতা ব্যবহার করা হতো। এর ফলে মসলিন হতো কাচের মতো স্বচ্ছ। এই মসলিন রাজকীয় পোশাক নির্মাণে ব্যবহার করা হতো। মসলিন প্রায় ২৮ রকম হতো। এর মধ্যে জামদানি এখনও ব্যাপক আকারে প্রচলিত। নানা কারণে আঠারো শতকের শেষার্ধ্বের দিকে বাংলায় মসলিন উৎপাদন বন্ধ হয়ে যায়।

কার্পাস-২

Advertisement

মসলিন প্রস্তুত করা হতো পূর্ব বাংলার সোনারগাঁও অঞ্চলে। কথিত আছে যে, মসলিনে তৈরি করা পোশাকসমূহ এতই সুক্ষ ছিল যে ৫০ মিটার দীর্ঘ মসলিনের কাপড়কে একটি দিয়াশলাই বাক্সে ভরে রাখা যেত।

বিভিন্ন পরিসংখ্যান মতে, ১৮৫৬ সালের পর আমাদের দেশে আর ঢাকাই মসলিন কাপড় তৈরি হয়নি। এ ঐতিহ্য ফিরিয়ে আনতে কারও ছিল না কোনো নজর।

হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মসলিনকে ফিরিয়ে আনতে নজর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরিকল্পনায় ২০১৪ সালে মসলিন ফিরিয়ে আনতে নির্দেশনা মোতাবেক কাজ শুরু হয়। ২০১৮ সালে চালু করেছিলেন সোনালী মসলিন তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার প্রকল্প। সরকারের প্রচেষ্টা ও দেশের মসলিন গবেষকদের কঠোর পরিশ্রমে মসলিন কাপড় উৎপাদনে সক্ষম হয় তারা।

এখন গবেষকদের চেষ্টায় চলছে মসলিন কাপড় তৈরির মূল উপকরণ ফুটি কার্পাস তুলা চাষ সম্প্রসারণ নিয়ে গবেষণা। ইতোমধ্যেই তৈরি হয়েছে সম্ভাবনা। গবেষকদের আশা এভাবেই ধাপে ধাপে আমাদের দেশ মসলিন কাপড় উৎপাদনে পথে এগিয়ে যাবে।

গাজীপুরের কাপাসিয়ায় যেভাবে মেলে ফুটি কার্পাসের খোঁজ

এ প্রকল্পের অন্যতম গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক মো. মনজুর হোসেন। সম্প্রতি কথা হয় তার সঙ্গে। তিনি জানান, মসলিন কাপড়ের নমুনা পেলে তার সুতার ডিএনএ সিকুয়েন্স বের করে ফুটি কার্পাস গাছের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখাই ছিল তার দলটির প্রধান কাজ। কিন্তু হাতে কোনো মসলিন কাপড়ের নমুনা নেই, নেই ফুটি কার্পাসের কোনো চিহ্নও। ছিল শুধু সুইডস গবেষক ক্যারোলাস লিনিয়াসের লেখা স্পেসিস প্লান্টেরাম, আবদুল করিমের ঢাকাই মসলিন এর মতো কিছু বই। এর মধ্যে ক্যারোলাস লিনিয়াসের বইতে মসলিন কাপড় বোনার জন্য ফুটি কার্পাস উপযুক্ত বলে উল্লেখ ছিল। এই গাছ পূর্ব ভারত তথা বাংলাদেশে চাষ হতো বলে সেখানে লেখা রয়েছে।

তিনি আরও বলেন, ফুটি কার্পাস বন্য অবস্থায় বাংলাদেশে কোথাও টিকে থাকার সম্ভাবনা আছে। এ ধারণার ওপর ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্য অবস্থায় পাওয়া তুলার জাত সংগ্রহ, নিজেদের গবেষণা মাঠে চাষ করে পরীক্ষা-নিরীক্ষা করার পরিকল্পনা করা হয়।

গাছটি খুঁজে পাওয়ার জন্য প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার এক শিক্ষার্থীকে দিয়ে এর ছবি আঁকানো হয়। সেই ছবি দিয়ে খবরের কাগজে বিজ্ঞাপনের পাশাপাশি টেলিভিশনেও প্রচারের ব্যবস্থা করা হয়। এর মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন।

এটা দেখে গাজীপুরের কাপাসিয়া এলাকার একটি কলেজের অধ্যক্ষ মো. তাজউদ্দিন ফুটি কার্পাসের সন্ধান চেয়ে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজে প্রচারপত্র বিলি করেন এবং মাইকিং করেন।

এর প্রেক্ষিতে ২০১৭ সালের মার্চ মাসে গাজীপুরের কাপাসিয়া ও রাঙ্গামাটি থেকে এই গাছের খবর আসে এবং গবেষকরা গিয়ে নমুনা সংগ্রহ করেন। এরপর রাঙ্গামাটির বাঘাইছড়ি, সাজেক, বাগেরহাট, লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে মোট ৩৮টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা হিসেবে নেওয়া হয় গাছের তুলা, বীজ, পাতা, কান্ড ও ফুল। গবেষকেরা কাপাসিয়ার একটি গাছের জাতের সঙ্গে স্কেচের (আঁকা ছবির) মিল পান।

এছাড়াও দীর্ঘদিন পরিশ্রমের পর বিদেশের জাদুঘরে থাকা মসলিন কাপড়ের ডিএনএ সিকুয়েন্স বের করেন। গবেষকরা এই মসলিনের ডিএনএর সঙ্গে আগে সংগৃহিত কাপাসিয়ার ফুটি কার্পাস গাছের মিল পান অবশেষে। তারা নিশ্চিত হন, সেটিই তাদের কাঙ্খিত জাতের ফুটি কার্পাস। স্থানীয় মাদরাসা শিক্ষক আবদুল আজিজ এই কার্পাসের সন্ধান দিয়েছিলেন। খুশি হয়ে এই কমিটির পক্ষ থেকে তাকে একটি মোবাইল ফোন উপহার দেওয়া হয়।

কার্পাস-১

এদিকে গাজীপুরের-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি উদ্যোগ নেন কাপাসিয়ার সেই হারানো কার্পাস চাষ সম্প্রসারণের। তিনি যোগাযোগ করেন তুলা উন্নয়ন বোর্ডের সঙ্গে। কৃষকরা এগিয়ে আসেন। প্রধানমন্ত্রীর মসলিনের স্বপ্ন বাস্তবায়নে এ কাপড় উৎপাদনের মূল উপকরণ কার্পাস তুলার যোগানের পথ খুলে দেওয়ার এখন সম্ভাবনা দেখা দিয়েছে। যা শুরু হয়েছে এ কাপাসিয়া থেকেই। আর এখন গাজীপুরের কাপাসিয়া, শ্রীপুর, নরসিংদী ও ময়মনসিংহে ফুটি কার্পাসের চাষ হচ্ছে।

সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেন, ঐতিহাসিকদের মতে, কাপাসিয়ার নামকরণটাই মূলত কার্পাস তুলার সৌজন্যে। মোঘল আমল থেকেই আমাদের দেশের প্রচুর মসলিন কাপড় তৈরি হতো। যার মূল উপকরণ ছিল এ কার্পাস তুলা। তবে একটি সময় মসলিন কাপড় তৈরি বন্ধ হয়ে গেলে এ তুলার চাষও বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে তা বিলুপ্তও হয়ে যায়। এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে মসলিন ফিরে এসেছে এজন্যই মূলত এর চাষ সমৃদ্ধ করার উদ্যোগ আমরা নিয়েছি। সবচেয়ে বড় কথা আমরা ঐতিহ্যে ফিরছি। আমাদের কাপাসিয়ায় ঐতিহ্য ফিরছে। এছাড়াও কৃষকরাও এতে লাভবান হবেন।

এ প্রকল্পের পরিচালক আইয়ুব আলী বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় আবার মসলিন ফিরে এসেছে এটা পুরো জাতীর জন্য একটি ভালো খবর। এখন আমরা মসলিন তৈরির মূল উপকরণের যোগানের দিকে (ফুটি কার্পাস তুলা চাষ) নজর দিয়েছি। ইতোমধ্যেই ময়মনসিংহের বিজিএমসির জমিতে চার একর, গাজীপুরের তুলা উন্নয়ন বোর্ডের জমিতে ৭ বিঘা, নরসিংদী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জমিতে ফুটি কার্পাসের চাষ করা হয়েছে। এছাড়াও কাপাসিয়া ও শ্রীপুরের ৪০ জন চাষির মধ্যে প্রদশর্নী দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে কৃষকদের চাষাবাদের উপযোগী করে ফুটি কার্পাসের উন্নত জাত বের করে আনা। আমরা মসলিনকে তার পুরনো ঐতিহ্য নিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছি।

গাজীপুর তুলা উন্নয়ন বোর্ডের কটন এগ্রোনমিস্ট কৃষিবিদ আব্দুল ওয়াহাব বলেন, আমরা সারাদেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছি ১৬টি ফুটি কার্পাসের জাত। এর মধ্যে মসলিন কাপড় তৈরির জাতটি পেয়েছি কাপাসিয়া থেকে (এসআর ২৫)। এখন এ জাতটি উন্নত করা নিয়ে গবেষণা চলছে। আমাদের আশা বিভিন্ন জাতের সংমিশ্রণে শিগগিরই আমরা একটি উন্নত জাত সামনে আনতে সক্ষম হবো। যা কৃষকরা চাষ করে লাভবান হতে পারে।

তথ্য মতে, বিলুপ্ত হওয়া ঢাকাই মসলিনের প্রধান উপকরণ এই ফুটি কার্পাস গাছ থেকে উৎপন্ন তুলা। ফুটি কার্পাসের বোটানিক নাম গোসিপিয়াম আরবোরেটাম ভার নেগ্লেক্টা। এ তুলা খুব সাধারণ কোনো তুলা নয়। এর গাছের পাতা দেখতে অনেকটা মেপলের মতো। প্রতি বসন্তকালে ধূসর পলিমাটিতে এই গাছ জন্মাতো। আর পূর্ণবয়স্ক গাছে বছরের দু’বার হলুদ রঙের ড্যাফোডিলের মতো ফুল হতো। সেই ফুল থেকে পাওয়া যেতো তুষার শুভ্র তুলা। পৃথিবীতে বর্তমানে যে তুলা উৎপাদিত হয় এর ৯০ শতাংশ হচ্ছে মধ্য আমেরিকা থেকে আসা গোসিপিয়াম হিরসুটাম জাতের তুলা। তার আঁশ হচ্ছে সরু ও লম্বা আকৃতির। কিন্তু ফুটি কার্পাস থেকে যে তুলা হয় তা খাটো ও মোটা ধরনের। কার্পাস তুলা মেশিনে ব্যবহার করে কাপড় বোনার উপযোগী ছিল না। তবে স্থানীয়রা তাদের এ তুলাকেই তাদের নিজস্ব পদ্ধতিতে ব্যবহার উপযোগী করে প্রায় ১৬টি বিভিন্ন ধাপ পেড়িয়ে চড়কায় কেটে মাসের ওপর পরিশ্রম করে ঢাকাই মসলিন বোনার উপযোগী করে তুলতেন।

পাবনার শুঁটকি যাচ্ছে বিদেশে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

December 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

December 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

December 19, 2024

Latest News

bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa