Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) দাবি করেছে, পরমাণু সমঝোতায় যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম (তেজক্রিয় পদার্থ) মজুতের কথা বলা হয়েছিল তার চেয়ে ১৬ গুণ ইউরেনিয়াম মজুত করেছে ইরান।

সোমবার (৩১ মে) সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা ত্রৈমাসিক প্রতিবেদনে এ দাবি করেন আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

পশ্চিমা গণমাধ্যমগুলোতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বর্তমানে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের পরিমাণ ৩ হাজার ২৪‌১ কিলোগ্রাম।

২০‌১৫ সালে ছয় জাতিসংঘের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর থেকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে প্রতি তিন মাসে একটি করে প্রতিবেদন নির্বাহী বোর্ডের কাছে হস্তান্তর করছে সংস্থাটি।

ওই সমঝোতায় ইরানকে সর্বোচ্চ ৩০০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করার অনুমতি দেয়া হয়েছিল।

ইরান ২০১৮ সালের মে মাস পর্যন্ত ওই সমঝোতা মেনে চলেছে। কিন্তু ওই মাসে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে জোরপূর্বক বেরিয়ে যাওয়ার পর ইরান কয়েক দফায় ইউরোপকে সতর্ক করে শেষ পর্যন্ত এই সমঝোতার ধারাগুলো বাস্তবায়নের মাত্রা কমিয়ে দেয়।

ফলে ইরানের পক্ষে নির্ধারিত মাত্রা ও পরিমাণ অতিক্রম করার পথ খুলে যায়। তবে তেহরান বারবার ঘোষণা করে এসেছে, দেশটির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এবং যুক্তরাষ্ট্র এই সমঝোতায় ফিরে এলে ইরান আবার পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.