
দেশটির সুপ্রিমকোর্ট সোমবার এসব আসামির বিরুদ্ধে রায় কার্যকরে আইনি বাধা দূর করতে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন।
ফলে কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রায় কার্যকরের বাধা কাটল। তিন খুনের আসামি ড্যানিয়েল লুইস লির মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে ১৭ বছর পর দেশটিতে আবারও মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হতে যাচ্ছে।
সুপ্রিমকোর্টে ৫-৪ ভোটে মৃত্যুদণ্ডের পক্ষে রায় আসে। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরকে অমানবিক ও অপ্রচলিত প্রদ্ধতি দাবি করে এর বিরুদ্ধে আসামিপক্ষ মামলা করায় দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন গুরুতর আমামির মৃত্যুদণ্ড ঝুলে ছিল।
এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, আইন বিভাগ যাতে দেশের আইন ও বিচারব্যবস্থা সমুন্নত রাখতে পারে, এ জন্য দণ্ডাদেশ কার্যকরের বাধা দূর করা হয়েছে।
এদিকে করোনাভাইরাসের দোহাই দিয়ে তিন খুন মামলার আসামি লির মৃত্যুদণ্ড পরে কার্যকরে আবেদন করেছে ইন্ডিয়ানার প্রশাসনের কাছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



