Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : তানজানিয়ায় হাজার হাজার বছর আগে একদল লোক বিচরণ করেছিলেন। তাদের পায়ের ছাপ এখনো রয়েছে। সেসব পায়ের ছাপ তখনকার মানুষের জীবনযাপন সম্পর্কে ধারণা পেতে সাহায্য করছে। বিশেষজ্ঞদের ধারণা, ৫০০০ থেকে ১৯০০০ বছর আগের অন্তত চারশ পায়ের ছাপ রয়েছে সেখানে। তানজানিয়ার দক্ষিণাঞ্চলের এঙ্গার সেরো এলাকায় ওইসব পায়ের ছাপ রয়েছে। আফ্রিকার মধ্যে সেখানেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে। ওই সময়ের মানুষের শারীরিক গড়ন এবং তাদের খাদ্য খোঁজার কৌশল সম্পর্কেও এই পায়ের ছাপ থেকেই ধারণা করা সম্ভব।

ছাথাম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক কেভিন হাতালা এ ব্যাপারে বলেন, ওই সময় মানুষ কীভাবে চলাচল করতো এবং খাদ্যের জন্য কী ধরনের কৌশল অবলম্বন করতো, তা জানা যাবে। বিভিন্ন ধরনের জীবাশ্ম, আগ্নেগিরির পাশে চারশ পায়ের ছাপ ওই সময়ের মানুষের আচরণ সম্পর্কে আমাদেরকে জানতে সাহায্য করেছে।

২০০৯ সালে প্রথম এটি আবিষ্কার হয়। তখন থেকেই এ ব্যাপারে গবেষণা চলছে। প্রথমে মাত্র ৫৬ টি পায়ের ছাপ পাওয়া যায়। পরে মোট চারশ ছাপ পাওয়া যায়। গবেষকরা বলছেন, পায়ের ছাপের আকার এবং কতদূর পর পর সেইসব ছাপ পড়েছে, তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.