Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ১ মিনিট করে ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন কাশ্মীরিরা
আন্তর্জাতিক

১ মিনিট করে ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন কাশ্মীরিরা

By Sibbir OsmanAugust 19, 20193 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ১৭টি টেলিফোন এক্সচেঞ্জ খুলে দিয়ে ল্যান্ডলাইন পরিসেবা ফের চালু করা হয়েছে কাশ্মীরে।
১ মিনিট করে ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন কাশ্মীরিরা

Advertisement

টানা দুই সপ্তাহ ধরে চলা অবরোধের অবসান ঘটিয়ে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি শিথিল রয়েছে।

শনিবার শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে জম্মু-কাশ্মীর সরকারের মুখপাত্র রোহিত কানসাল বলেছেন, ধারণ মানুষের যোগাযোগের জন্য ৫০ হাজারেরও বেশি ল্যান্ডলাইন চালু করে দিয়েছে সরকার।

তবে সরকারের এ বক্তব্য মানতে নারাজ সাধারণ কাশ্মীরিরা।

কাশ্মীরিদের দাবি, তাদের বাড়িঘর, ব্যবসা ও দোকানপাটে এখন পর্যন্ত ল্যান্ডলাইন চালু হয়নি। মোবাইল ফোন এখনও অকেজোই রয়েছে।

গত দুই সপ্তাহে চলা পরিস্থিতির তেমন একটা পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তারা। দিল্লিতে বসবাসকারী একাধিক কাশ্মীরির মুখেও শোনা যাচ্ছে একই কথা।

তারা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে তাদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ এখনও সেভাবে করতে সক্ষম হচ্ছেন না তারা।

কাশ্মীরে অবস্থিত তাদের পরিবার জানিয়েছে, সেখানে থানায় গিয়ে লম্বা লাইন দিয়ে ভারতের অন্যান্য প্রদেশের অবস্থিত কাশ্মীরিদের সঙ্গে কথা বলতে হচ্ছে তাদের। আর লাইন এতটাই দীর্ঘ হয় যে, মিনিটখানেকের বেশি কথা বলার সুযোগ পাচ্ছেন না তারা।

কাজের জন্য দিল্লিতে অবস্থান করছেন কাশ্মীরের বারামুলার মেয়ে সাদাফ ওয়ানি।

তিনি বলেন, আজ (রোববার) আব্বু জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন। আর ফোনটি এসেছিল কাশ্মীরের একটি থানা থেকে। কিন্তু কথা সম্পূর্ণ হওয়ার আগেই লাইন কেটে যায়।

তিনি যোগ করেন, মিডিয়াতে যে খবর শোনা যাচ্ছে আদতে তা ঘটছে না। এমনটি হলে আমি তো বাবার সঙ্গে নিয়মিত কথা বলতে পারতাম। আমি জানি কাশ্মীরে ল্যান্ডলাইন এখনও চালু হয়নি। চালু হলে বাবা আমাকে ফোন করতে থানায় যাবেন কেন!

সাদাফ ওয়ানির মতো দিল্লিতে থেকে পড়াশোনা করতে আসা বা চাকরিরত অনেক কাশ্মীরির অভিজ্ঞতাও একই বার্তাই দিচ্ছে।

তারা সবাই বলছেন, বলা হলেও এখনও পরিস্থিতি বিশেষ কিছু বদলায়নি। মোবাইল, টেলিফোন বা ইন্টারনেটে পৃথিবী থেকে এখনও বিচ্ছিন্ন হয়েই আছে কাশ্মীর।

সাদাফের মতো অন্য আরেকজন জানালেন, সেখানে জনগণদের এখন যে সুযোগটি দেয়া হচ্ছে, তা হলো- থানায় গিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েই ফোন করা যাচ্ছে। আর দূরদূরান্তে স্বজনদের নিজেদের খবর জানাতে থানায় ভিড় করছেন অসংখ্য কাশ্মীরি। যে কারণে মিনিটখানেকের বেশি কথা বলতে দেয়া হচ্ছে না কাউকে।

সাদাফসহ দিল্লিতে থাকা কাশ্মীরিরা জানান, শ্রীনগর, বারামুলা ও সোপোরেসহ কাশ্মীরের কয়েকটি স্থানের আত্মীয়স্বজনদের ল্যান্ডলাইনে ক্রমাগত চেষ্টা করেছেন তারা। কারও নম্বরেই কল যায়নি।

তা হলে কাশ্মীরে যে ৫০ হাজারেরও বেশি ল্যান্ডলাইন চালু করার কথা সরকার থেকে জানানো হচ্ছে, সেগুলো কোনো লাইন বলে প্রশ্ন করেন তারা।

এ বিষয়ে সাদাফ জানান, গত সপ্তাহে আমি শ্রীনগরের একটি হোটেলে উঠেছিলাম। হোটেলের ল্যান্ডলাইনেও ক্রমাগত চেষ্টা করেছি সারাদিন। রিং বাজেনি কোনো। তবে কোন ল্যান্ডলাইন চালু করা হয়েছে বুঝতে পারছি না।

দিল্লি থেকে কাশ্মীরে কাউকে ল্যান্ডলাইনে পাওয়া গেছে বলে কোনো কথা এ কয়দিনে শোনেননি তিনি।

দিল্লিতে অবস্থান নেয়া কাশ্মীরি যুবক মুদাসসা জানান, শনিবার রাতে সেখানকার থানা থেকে তার কাছেও ফোন আসে। তিনি ফোন ধরে বাবা-মায়ের কণ্ঠ শুনতে পান।

ঠিক ১৫ দিন পর বাবা-মায়ের সঙ্গে ১ মিনিট কথা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত কাশ্মীরের সবচেয়ে বড় নগরী শ্রীনগরে সাধারণ মানুষের চলাচলের ওপর আবারও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাতভর পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার পর ভারতীয় প্রশাসন এ পদক্ষেপ নেয়।

ভারতের স্বাধীনতা দিবসের পর দিন জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রাহ্মণ্যম অবরুদ্ধ কাশ্মীর ধীরে ধীরে সচল হওয়ার কথা জানিয়েছিলেন। এ জন্য শনিবার শ্রীনগরের কয়েকটি অংশসহ কাশ্মীর উপত্যকার ১৭টি টেলিফোন এক্সচেঞ্জের ল্যান্ডফোন সংযোগও সচল করা হয়।

কিন্তু ২৪ ঘণ্টায় শ্রীনগরের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের পর রোববার থেকে আবারও সেখানে নিরাপত্তা কড়াকড়ি আরোপ করা হয়। যদিও ভারতীয় প্রশাসনের দাবি, কড়াকড়ি আরোপ করা হলেও নতুন করে কারফিউ জারি করা হয়নি।

সূত্র: বিবিসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa