জুমবাংলা ডেস্ক: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরি

Advertisement

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

শিশু সুরক্ষা প্রকল্পে অন্তত ৭ থেকে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো আন্তর্জাতিক সংস্থায় প্রজেক্ট ম্যানেজমেন্টে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

জেন্ডার ইক্যুয়ালিটিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। রিপোর্ট রাইটিং ও উপস্থাপনায় পারদর্শী হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর বরিশাল বিভাগে কাজ করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ১,২৯,০৪০ থেকে ১,৬১,৩০০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া কর্মীর স্বামী/ স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, জীবনবিমা ও কর্মীর বার্ষিক চিকিৎসা সুবিধা আছে।

যেভাবে আবেদন : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ১৪ জানুয়ারি ২০২৩।

গাজীপুরে চাকরি মেলা ৭ ও ৮ জানুয়ারি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google