
আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ২০ বছর পর ছাড়া পাওয়ার আনন্দে অনুষ্ঠান করায় ফিলিস্তিনি নাগরিককে ফের গ্রেফতার করেছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল।
মুক্তি পাওয়ার মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মজিদ বারবার নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়িতে গিয়ে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে গ্রেফতার করে নিয়ে যায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।
জেরুজালেমের রাস-আল-আমৌদ এলাকা থেকে ২০০১ সালে ওই ফিলিস্তিনি যুবককে প্রথম গ্রেফতার করা হয়েছিল।
মজিদের ভাই ইজ্জেদিন বারবার গণমাধ্যমকে জানান, ২০ বছর কারাভোগের পর গত সোমবার তার ভাই ইসরায়েলি জেল থেকে ছাড়া পান। এ উপলক্ষ্যে তার পরিবার এক অনুষ্ঠানের আয়োজন করে। আর এতেই ক্ষিপ্ত হয়ে দখলদার ইসরায়েলি বাহিনী তার বাড়িতে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে ১২ জনকে আহত করে মজিদকে আবার গ্রেফতার করে নিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


