জুমবাংলা ডেস্ক: পিরোজপুর জেলায় আগামী ২০ মার্চ টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি জেলার ৭ উপজেলার ৪টি পৌরসভা ও ৫৩ টি ইউনিয়নের ৭৭ হাজার ৫০১ জন বিশেষ কার্ডধারী নর-নারীকে এ সুবিধা দিবে। রমজান মাসের মধ্যবর্তী সময়ে দেয়া হবে ২য় কিস্তির পণ্য । পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চৌধুরী রওশন ইসলাম জানান ,প্রথম কিস্তির প্রতিটি বিশেষ কার্ডের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং প্রতি লিটার ১১০ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন তেল। টিসিবি কর্তৃক সমগ্র দেশে ১ কোটি দরিদ্র অসহায় স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভর্তুকিমূল্যে ডাল, তেল, চিনি বিতরণের কর্মসূচির সরকারি সিদ্ধান্তের ধারাবাহিকতায় পিরোজপুরের ৭৭ হাজার ৫০১ জন বিশেষ কার্ডধারী এ সুবিধা পাচ্ছে। ২য় কিস্তির পণ্যের সাথে ছোলার ডালও সংযুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। পিরোজপুরের ১ম কিস্তিতে যারা এ সুবিধা পাচ্ছেন তাদের মধ্যে সদর উপজেলায় ৯হাজার ৪১৪ জন, নাজিরপুরে ১০ হাজার ৮৪ জন, স্বরূপকাঠীতে ১২ হাজার ৮ জন, ভান্ডারিয়ায় ৯ হাজার ৪৬০ জন, মঠবাড়িয়ায় ১৪ হাজার ৪৬৪ জন, কাউখালীতে ৬ হাজার ৮১০ জন এবং ইন্দুরকানীতে ৫ হাজার ৭১২ জন। একই সাথে পিরোজপুর পৌরসভায় ৪ হাজার ৩৭৫ জন, নেছারাবাদ পৌরসভায় ১ হাজার ১৭০ জন, মঠবাড়িয়া পৌরসভায় ১ হাজার ৩০৬ জন এবং ভান্ডারিয়া পৌরসভায় ২ হাজার ৬৯৬ জন এ সুবিধা পাবে।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান ,ইতোমধ্যেই নীতিমালা অনুযায়ী ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে নামের তালিকা সংগ্রহ করা হয়েছে এবং ২১ জন ডিলারের মাধ্যমে জেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় এ নত্য প্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। উপজেলা নির্বাহী অফিসারগণ পণ্য বিক্রির স্থানগুলো নির্দ্দিষ্ট করে দিবেন এবং তালিকাভুক্তদের পণ্য প্রদানের স্থান ও সময় জানিয়ে দেয়া হবে। তিনি বলেন জেলা প্রশাসন সরকারের এ কর্মসূচি সফল করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে এবং পণ্য বিতরণে কোন ধরনের অনিয়মের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



