Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ৬৫০ মার্কিন সেনা থেকে যাবে আফগানিস্তানে
আন্তর্জাতিক

৬৫০ মার্কিন সেনা থেকে যাবে আফগানিস্তানে

By জুমবাংলা নিউজ ডেস্কJune 25, 2021Updated:June 25, 20212 Mins Read

৬৫০ মার্কিন সেনা থেকে যাবে আফগানিস্তানে

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাধারণ মানুষ ও কূটনৈতিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিচ্ছে দেশটি। খবর টোলো নিউজ, সিএনএন, এপি’র।

নাম প্রকাশ না করা মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। যেখানে বলা হয় কমপক্ষে ৬৫০ জন মার্কিন সেনা আরো কিছুদিন আফগানিস্তানে অবস্থান করবে।

এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি আফগানিস্তানে তালেবানের সহিংসতা বেড়েছে। ফলে দেশটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এতে ১১ সেপ্টেম্বরের পরেও ৬৫০ সেনাকে আরো কিছুদিন আফগানিস্তানে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এছাড়া আফগানিস্তানে নিয়োজিত তুর্কি সেনাদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রেখেছে যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনে পৌঁছেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। স্থানীয় সময় আজ শুক্রবার হোয়াইট হাউজে বৈঠকে বসবেন তারা। বৈঠকে বাইডেনের কাছে সাহায্য চাইবেন যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ ঘানি। চাইতে পারেন আর্থিক সহায়তাও। তবে এই মুহূর্তে আফগানিস্তানকে সাহায্য করতে কতটুকু প্রস্তুত যুক্তরাষ্ট্র তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।

চলতি বছরের ১ মে থেকে আফগানিস্তান হতে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি এখন পর্যন্ত নিজেদের ৫০ শতাংশ সেনা প্রত্যাহার করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে বাকি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

২০১১ সাল থেকে চলা যুদ্ধ-সংঘাতে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি আফগান সেনা ও পুলিশ নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৪০ হাজারের বেশি সাধারণ মানুষ। এছাড়া আরো প্রায় সাড়ে তিন হাজার বিদেশি সেনা নিহত হয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026

Latest News

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa