Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরানের পরমাণু কর্মসূচি, উদ্বিগ্ন ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য
আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি, উদ্বিগ্ন ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 20, 20213 Mins Read

ইরানের পরমাণু কর্মসূচি, উদ্বিগ্ন ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উদ্বিগ্ন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতি। খবর ডয়চে ভেলে’র।

জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে, ইরান ইউরেনিয়াম জমানোর পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর তাতে রীতিমতো চিন্তিত যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এই তিন দেশের মতে, এর ফলে অ্যামেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে পরমাণু চুক্তি হওয়া আরো কঠিন হয়ে পড়বে।

এই রিপোর্ট সামনে আসার পর তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। তারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, পরমাণু বোমা তৈরির মতো ইউরেনিয়াম ইরানের হাতে চলে আসছে।

এই তিন দেশ মনে করছে যে ইরান পরমাণু চুক্তি ভেঙে এবং জাতিসংঘের বেঁধে দেওয়া মাপদণ্ড অগ্রাহ্য করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছে। এটা রীতিমতো উদ্বেগের বিষয়। তিন দেশ জানিয়েছে, ইরানের অসামরিক কাজকর্ম চালাবার জন্য এতোখানি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দরকার নেই‌। ইরান যে পরিমাণ ইউরেনিয়াম উৎপাদন করছে তা দিয়ে পরমাণু বোমা বানানো যেতে পারে।

২০১৫ সালে অ্যামেরিকা, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে পরমাণু চুক্তিতে সই করে ইরান। সেখানে বলা হয়েছিল, ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে রাখবে। একটা নির্দিষ্ট পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হবে। যা পুরোপুরি অসামরিক কাজে লাগানো হবে‌।

ঠিক হয়েছিল, জাতিসংঘ ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজর রাখবে। ইরান এ বিষয়ে যাবতীয় তথ্য জাতিসংঘকে দিতে বাধ্য থাকবে। কিন্তু ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই পরমাণু চুক্তি থেকে সরে আসেন। আমেরিকায চুক্তি থেকে সরে যাওয়ার পরেই ইরান ধীরে ধীরে ইউরেনিয়াম সঞ্চয়ের পরিমাণ বাড়াতে থাকে। জাতিসংঘকে তারা এই বিষয়ে তথ্য দেওয়াও বন্ধ করে দিয়েছে।

তিন দেশের যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ইরান যে জাতিসংঘকে পরমাণু প্রকল্পের ব্যাপারে তথ্য দেয়া বন্ধ করে দিয়েছে তা তারা মেনে নিতে পারছে না।

ট্রাম্পের পর বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর আবার ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফিরতে চায় অ্যামেরিকা। এ নিয়ে কথাবার্তা শুরু হয়। পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরান বৈঠক করেছে। কিন্তু তার পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিমাণও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এটাই ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের কাছে উদ্বেগের বিষয়। ভিয়েনায় এই পশ্চিমা দেশগুলির প্রতিনিধিরা ইরানের সঙ্গে কথা বলেছেন এবং পাশাপাশি আমেরিকার সঙ্গেও কথা বলেছেন কিন্তু এখন এই তিন দেশের তরফে যে বিবৃতি দেয়া হয়েছে তাতে বলা হয়েছে, ইরানের অনুরোধে গত দুইমাস ধরে ভিয়েনার আলোচনা স্থগিত আছে। কবে ইরান আবার সেই আলোচনা শুরু করতে চায় তা জানায়নি। এতেও চিন্তিত তিন দেশ।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইরান যেভাবে চলছে তাতে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা অচল হয়ে যেতে পারে। আর তার ফলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। গত সপ্তাহে আমেরিকার তরফ থেকে জানানো হয়েছিল পরমাণু চুক্তি নিয়ে ইরানের ভূমিকা আদৌ গঠনমূলক নয়। তারা বিষয়টিকে জটিল করে তুলছে। এরপরই ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের এই যৌথ বিবৃতি এলো। বোঝা যাচ্ছে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আমেরিকা এবং এই তিন পশ্চিমা দেশ রীতিমতো চিন্তিত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa