Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ২২২ সিমকার্ডসহ ৩ রোহিঙ্গা আটক
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

২২২ সিমকার্ডসহ ৩ রোহিঙ্গা আটক

By Saiful IslamSeptember 17, 20192 Mins Read

২২২ সিমকার্ডসহ ৩ রোহিঙ্গা আটক

Advertisement

জুমবাংলা ডেস্ক : মিয়ানমারের ২২২টি সিমসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ স্থলবন্দরের প্রধান গেটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার বাহিনীর সহযোগিতায় তাদের আটক করে পুলিশ। এসব সিমকার্ড উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল তারা।

আটক রোহিঙ্গারা হলেন মিয়ানমারের মংডু বিচিডিল এলাকার নুরুল আলমের ছেলে নুর হাসান (২২), টেকনাফের নয়াপাড়া মুচনি রোহিঙ্গা ক্যাম্পের হোসনের ছেলে সলিম (২৬) ও উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মেহের শরীফের ছেলে রবি আলম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে ট্রলারযোগে রোহিঙ্গাদের ব্যবহারের জন্য সিমগুলো আনা হয়। মঙ্গলবার মিয়ানমার ট্রলার মাঝিসহ তিন রোহিঙ্গা সিমগুলো নিয়ে টেকনাফ স্থলবন্দরে এলে আটকে দেন নিরাপত্তা কর্মীরা। পরে থানা পুলিশের এসআই সাব্বিরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২২২টি মিয়ানমারের সিম উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ওসির প্রদীপ কুমার দাশ বলেন, মিয়ানমার থেকে নিয়ে আসা ২২২টি সিমসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, টেকনাফ-উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডরোধে মোবাইল নেটওয়ার্ক সীমাবদ্ধ করে দেয় বাংলাদেশ সরকার। বাংলাদেশি সিমে থ্রিজি-ফোরজি সেবা বন্ধ করার পর রোহিঙ্গাদের মাঝে মিয়ানমারের মোবাইল সিমের কদর বাড়ছে। এসব সিম ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ার সঙ্গে সংযোগ অব্যাহত রাখছে রোহিঙ্গারা। মিয়ানমারের সিম পাচারের সহজ পথ হিসেবে টেকনাফ স্থলবন্দরকে ব্যবহার করছে রোহিঙ্গারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa