Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি ২২ শিক্ষার্থীকে জুতাপেটা করার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ

২২ শিক্ষার্থীকে জুতাপেটা করার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

By জুমবাংলা নিউজ ডেস্কMay 12, 20232 Mins Read

২২ শিক্ষার্থীকে জুতাপেটা করলেন প্রধান শিক্ষক

জুমবাংলা ডেস্ক : মাদারীপুরের শিবচর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২০ থেকে ২২ জন শিক্ষার্থীকে ক্লাসরুমে জুতাপেটা করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে। গত মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রিয়াজউদ্দিন মাদবর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

২২ শিক্ষার্থীকে জুতাপেটা করার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

Advertisement

সরেজমিনে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণ আগে  শিক্ষার্থীরা ওপরতলা থেকে নিচে নামে। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান শিক্ষার্থীদের লক্ষ্য করে তার পায়ে থাকা জুতা খুলে নিক্ষেপ করেন। ভয় পেয়ে ছাত্ররা দৌড়ে ক্লাস রুমে চলে যায়।  এরপর হাফিজুর রহমান ক্লাসরুমে গিয়ে পঞ্চম শ্রেণির প্রায় ২০ জন ছাত্রকে পর্যায়ক্রমে ডেকে তার পায়ে থাকা জুতা খুলে পিটুনি দেয়।

এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জাহিদ বলেন, ‘আমাদের হেড স্যার আমিসহ আমাদের ক্লাসের প্রায় ২০ জনকে জুতা দিয়ে পিটাইছে। আমরা নিচে নেমেছি, আর হেড স্যার জুতা ফিক্কা লাগাইছে। পরে ক্লাসে গেছি, তারপর আমাকে দুইটা বাড়ি দিছে, আর সবাইকে পিঠে একটা করে বাড়ি দিছে জুতা দিয়ে।’

এই ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম গিয়াস মাতুব্বরকে ফোন দিলে তিনি বলেন, ঐ শিক্ষক তাকে বলেছেন, তিনি রাগের মাথায় এই অন্যায় করেছেন। এখন তার যে বিচার হবে তা মেনে নিবেন। প্রধান শিক্ষক তার ছাত্রদের জুতাপেটা করতে পারেন কি না প্রশ্নের উত্তরে ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, ‘সেটা তো পারে না, এখন আমরা এক জায়গায় বসি, তারপর প্রয়োজনে মুচলেকা নেব, যেন সে আর কোনোদিন এই ধরনের কাজ না করেন।’

শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম বলেন, আমাকে এলাকাবাসী এমন অভিযোগ দেয়নি। ঘটনাটি আমি শুনেছি সন্ধ্যায়। এক জন সাংবাদিক জানিয়েছেন। এক জন এটিইওকে স্কুলে গিয়ে তদন্ত করার জন্য বলেছি। যদি এর সত্যতা মিলে, তাহলে অবশ্যই আমরা বিভাগীয় ব্যবস্থা নেব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa