
দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান আরও বলেছেন, অতীতে সৌদি আরব আরও কঠিন সঙ্কট মোকাবেলা করেছে। করোনাভাইরাসের কারণে যে সঙ্কট তৈরি হয়েছে তা মোকাবেলা করার মতো সামর্থ্য সৌদি আরবের রয়েছে।
এদিকে, করোনা সঙ্কট কাটিয়ে উঠতে ভ্রমণসহ নানা খাতে ব্যয় কমিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব। গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি কর্মচারীদের বেতন কমানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বলা হয়েছে, ছয়মাস শ্রমিকদের মূল বেতনের ৪০ ভাগ পর্যন্ত কমানো যেতে পারে। এ সিদ্ধান্তের ফলে করোনাভাইরাসের মহামারীর ছয়মাসের মাথায় কোম্পানিগুলো কর্মী ছাঁটাইও করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



