Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ২ র‌্যাব সদস্যকে আটকের পর ছেড়ে দিয়েছে বিএসএফ
বিভাগীয় সংবাদ রংপুর

২ র‌্যাব সদস্যকে আটকের পর ছেড়ে দিয়েছে বিএসএফ

By Shamim RezaNovember 11, 20202 Mins Read

২ র‌্যাব সদস্যকে আটকের পর ছেড়ে দিয়েছে বিএসএফ

Advertisement

জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দরের পনট্টি ইউনিয়নের বি-আমতলী স্বরসতীপুর সীমান্তে অভিযানে যাওয়া দুই র‌্যাব সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র বলছে, আটকের পর রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিএসএফ আটককৃতদের বিজিবির নিকট হস্তান্তর করেছে। তারা রাত সাড়ে দশটার দিকে আমবাড়ী বিজিবি বিওপি ক্যাম্প ছিলেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফ’র কাছে চিঠি পাঠানো হয়েছিল।

সূত্রমতে, মঙ্গলবার দুপুর ২টার দিকে ওই সীমান্তের মেইন পিলার ৩০৭, সাব পিলার ১ এর কাছ থেকে তাদেরকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

আটককৃতরা হলেন, র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ এর সহঅধিনায়ক (এএসপি) শ্যামল চং ও কনস্টেবল আবু বকর সিদ্দিক।

স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তি বি-আমতলী স্বরসতীপুর সীমান্তের সমজিয়া মণ্ডলপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে মোটর সাইকেলযোগে সিভিল পোষাকে অভিযানে যায় ৫ জন র‌্যাব সদস্য। দুটি ভাগে বিভক্ত হয়ে একটি ভাগে ২ জন এবং একটি ভাগে ৩ জন র‌্যাব সদস্য ভিন্নভাবে অভিযান শুরু করে। কিন্তু অজ্ঞতাবশত ভারতের অভ্যন্তরে ঢুকে যায় তারা। সেখানে ৩ জন র‌্যাব সদস্য ভারতীয় নাগরিক ইসরাফিলের ছেলে মিলনকে আটক করে র‌্যাব সদস্যরা।

এ সময় সে চিৎকার শুরু করলে মোশাররফ মাষ্টার ও হিরোসহ কয়েকজন মিলে মিলনকে ছিনিয়ে নিয়ে র‌্যাব সদস্যদের উপর হামলা চালায়। এ সময় সেখানে থাকা ৩ জন র‌্যাব সদস্য নিজেদের নিরাপত্তার জন্য এক রাউন্ড গুলি করে কৌশলে পালিয়ে আসে। গুলির শব্দ শুনে অপর প্রান্তে থাকা ২ জন র‌্যাব সদস্য তাদের সাথীদের উদ্ধারে এগিয়ে যায়। ততক্ষণে ঘটনাস্থলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা হাজির হলে স্থানীয় জনগণের সহায়তায় ওই ২ র‌্যাব সদস্যকে আটক করে তাদের ভারতীয় সমজিয়া ক্যাম্পে নিয়ে যায়।

চিরিরবন্দর উপজেলার ১০নং পনট্টি ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আব্দুল ওহাব জানান, র‌্যাব সদস্যরা সেখানে ক্রেতা সেজে মাদক বিরোধী অভিযানে যায়। সেখানে স্বরসতীপুর ভারতীয় অংশে মাদক ব্যবসায়ী মিলনকে হাতকড়া পরালে চিৎকার করে। এ সময় এক রাউন্ড গুলি করে র‌্যাব সদস্যরা পালিয়ে আসে। কিন্তু একই অভিযানে অন্যস্থানে থাকা ২ জন র‌্যাব সদস্য সেখানে গেলে তাদেরকে আটক করে বিএসএফ’র কাছে হস্তান্তর করে ভারতীয় গ্রামবাসী। ওই এলাকার আরেক ইউপি সদস্য জাহির উদ্দিনও বিষয়টি স্বীকার করেছেন।

এ ব্যাপারে ২৯ বিজিবি’র অধিনায়ক শরিফ উল্লাহ আবেদের মোবাইলে বার বার যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

তবে, র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সংবাদ সংগ্রহের জন্য ওই এলাকায় যাওয়া হলেও প্রতিবেদককে ভিতরে প্রবেশ করতে দেয়নি বিজিবি। একইসময়ে বিজিবি’র বি-আমতলী ক্যাম্পের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাওয়া হলেও অনুমতি নেই বলে ক্যাম্পে প্রবেশ করতে দেয়নি বিজিবি’র দায়িত্বরত সদস্যরা।

এ ঘটনার পর সন্ধ্যার দিকে বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফ’র কাছে পত্র পাঠানো হয় বলে জানা গেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

July 18, 2026
নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

July 18, 2026
চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

July 18, 2026

Latest News

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa