৩০টি পরোয়ানা নিয়ে আত্মগোপনে থাকা দুই ভাই গ্রেপ্তার
Advertisement
জুমবাংলা ডেস্ক: ১৮টি সাজা পরোয়ানাসহ ৩০টি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের কাছে গ্রেপ্তার হলেন মানসুর রহমান (৩২) ও মাসুদুর রহমান (৩৭) দুই ভাই। সোমবার ( ৩০ আগস্ট) মধ্যরাতে রাজধানীর পল্লবী থেকে তাদের গ্রেপ্তার করে নরসিংদী সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর। গ্রেপ্তারকৃত মানসুর রহমান ও মাসুদুর রহমান সদর উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী এলাকার মাহমুদুল হাসান মাদানীর ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত দুই ভাই ভূমি ব্যবসা ও ইমারত নির্মাণের নামে মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করে আসছিল। ভুক্তভোগীদের মামলার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আদালত ৩০টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মধ্যে ১৮টি সাজা পরোয়ানা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদে পুলিশ রাজধানীর পল্লবী থেকে তাদের গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত মানসুরের নামে ১০টি সাজা পরোয়ানায় ৯ বছর ৬ মাস কারাদণ্ড ও ১ কোটি ৩ লাখ টাকা অর্থদণ্ড এবং মাসুদুর রহমানের বিরুদ্ধে ৮টি সাজা পরোয়ানায় ৬ বছর কারাদণ্ড ও ১ কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.