Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হবেন, ভবিষ্যদ্বাণী ট্রাম্পের
আন্তর্জাতিক

৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হবেন, ভবিষ্যদ্বাণী ট্রাম্পের

By Shamim RezaNovember 4, 20202 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অন্তত ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ স্বাক্ষাৎকারে তিনি এই ভবিষ্যদ্বাণী করেন।

ট্রাম্প জানান, তিনি ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হবেন। ট্রাম্পের এই ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, তাহলে তা হবে গতবারের নির্বাচনে পাওয়া ইলেকটোরাল কলেজ ভোটের চেয়ে বেশি। দেশটিতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ইলেকটোরাল কলেজ প্রতিনিধিরাই মূলত হোয়াইট হাউসে কে যাবেন সেটি নির্ধারণ করেন।

স্বাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেমোক্র্যাট মনোনীত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘কমলা হ্যারিস যদি ভাইস প্রেসিডেন্ট হন, তাহলে সেটি মার্কিন জনগণ এবং নারীদের জন্য ভয়ঙ্কর হবে।’

ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ড অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি মোট ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পাবো। ২২৩ থেকে ৩০৬ এটা অনেক বড় সংখ্যা। আমি মনে করি, আমরা এই সংখ্যাও টপকে যাবো। আমি এটা ছাড়িয়ে যাবো। আমি মনে করি, আমরা এটা ছাড়াতে পারবো। আরও ভালো করবো। আমরা যেসব কাজ করেছি; জনগণ সেগুলোর প্রশংসা করছে।’

গত বছরের নির্বাচনে রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে ব্যাপক চমক দেখিয়েছিলেন। ২০১৬ সালের নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত হন ট্রাম্প। যদিও পরবর্তীতে দুজন প্রার্থী তাদের ভোট ট্রাম্পকে দিতে অস্বীকৃতি জানানোয় সেই সংখ্যা ৩০৪ এ দাঁড়ায়। তারপরও ৩০ লাখের বেশি ভোট পেয়েও ট্রাম্পের কাছে হেরে যান হিলারি।

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনী ফল ঘিরে সংঘাতের আশঙ্কা করছেন দেশটির ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রজুড়ে ব্যবসায়ীদের অনেকেই তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কাঁচের জানালাগুলো শক্ত কাঠ দিয়ে ঢেকে দিচ্ছেন।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, এসব ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্যাক্স ফিফথ অ্যভিনিউ, নর্ডস্ট্রম ও ওষুধের দোকান সিভিএস। আশঙ্কা করা হচ্ছে দেশটির পুঁজিবাজারেও নির্বাচনের প্রভাব পড়বে। গত সপ্তাহে পুঁজিবাজারে দরপতনের পর গতকাল তা আবার চাঙা হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

February 4, 2026
সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

February 4, 2026
গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

February 4, 2026
Latest News
গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরান

চলমান হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

রাশিয়া

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.