মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে জ্বালানির ঘাটতির শঙ্কায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জ্বালানি সংরক্ষণের জন্য কঠোর পদক্ষেপ ঘোষণা করেছেন।

ঘাটতি

Advertisement

সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানান, আগামী দুই সপ্তাহ দেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান অনলাইনে অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের অর্ধেককে ঘরে বসে হোম অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। অফিসগুলো একদিন অতিরিক্ত বন্ধ রাখার মাধ্যমে জ্বালানি সংরক্ষণ করা হবে।

শেহবাজ শরিফের ভাষ্য অনুযায়ী, গত চার বছরের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার অতিক্রম করেছে। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান এ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি, কৃষি ও পরিবহণ পুরোপুরি মধ্যপ্রাচ্যের তেল ও জ্বালানির ওপর নির্ভরশীল। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গাড়িতে ব্যবহারের জন্য সরবরাহিত জ্বালানির পরিমাণও কমানো হবে। এছাড়া সরকারি অফিসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন ফার্নিচার, এসি বা অন্যান্য সামগ্রী কেনা যাবে না।

শেহবাজ শরিফের নির্দেশে প্রধানমন্ত্রী সহ সকল সরকারি কর্মকর্তার বিদেশ সফরের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.