Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ৩০ দিনের জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ স্থগিত করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ট্র্যাভেল স্লাইডার

৩০ দিনের জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ স্থগিত করলেন ট্রাম্প

By Hasan MajorMarch 12, 2020Updated:March 12, 20202 Mins Read

৩০ দিনের জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ স্থগিত করলেন ট্রাম্প

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র সব ধরনের ভ্রমণ পরবর্তী ৩০ দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। খবর এএফপির।

শুক্রবার থেকে এই ঘোষণা কার্যকর হবে। যুক্তরাজ্যের বেলায় এ ঘোষণা কার্যকর হবে না। এর মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

খবরে জানানো হয়, বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, আমাদের উপকূলে করোনাভাইরাস যেন নতুন করে আর বিস্তার না ঘটায়, এ জন্য পরবর্তী একমাসের জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের ভ্রমণ স্থগিত করা হলো। শুক্রবার থেকে তা কার্যকর হবে।

ট্রাম্প বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে পরিস্থিতির উন্নতি ঘটলে তিনি যতটা সম্ভব দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করবেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও ঘোষণা দিয়েছেন , কংগ্রেসকে তিনি দ্রুত পেরোল ট্যাক্স মওকুফের কথা বিবেচনা করতে বলবেন। এতে একজন কর্মীর বেতন এক লাখ ৩৭ হাজার ডলারের ওপরে না গেলে ৬ দশমিক ২ শতাংশ ট্যাক্স দিতে হবে না।

অর্থনৈতিক মন্দার আশঙ্কায় বাজার অস্থিতিশীল থাকায় ট্রাম্প স্মল বিজনেস অ্যাডমিনস্টিস্ট্রেশনকে করোনার নেতিবাচক প্রভাবে পড়া ব্যবসাগুলোকে কম সুদে ঋণ দিতে বলেছেন। এ ছাড়া ইনসুরেন্স কোম্পানিগুলোকেও করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসায় সব ধরনের ছাড় দিতে বলেছেন তিনি।

ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকদের জন্য করোনাভাইরাসের ঝুঁকি খুব কম। তবে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এটি বড় ধরনের ঝুঁকি হতে পারে বলে তিনি মনে করছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026
Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

July 17, 2026
Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

July 17, 2026

Latest News

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa