Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ৩০ বছর ধরে মানবতার ফেরিওয়ালা আবদুল
আন্তর্জাতিক

৩০ বছর ধরে মানবতার ফেরিওয়ালা আবদুল

By Protik HossainApril 30, 20202 Mins Read

৩০ বছর ধরে মানবতার ফেরিওয়ালা আবদুল

Advertisement
জুমবাংলা ডেস্ক : আবদুল মালাবারি ৩০ বছর ধরে বেওয়ারিশ মৃতদেহ দাফন করে আসছেন। তবে তিনি কখনই ভাবেননি যে তাকে এমন মানুষদের দাফন করতে হবে, যাদের পরিবার শেষ বিদায় জানাতে চেয়েও তা করতে পারবে না। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও কঠিন এ পরিস্থিতির মধ্যে মানবতার ফেরিওয়ালা হিসেবে তিনি এ কাজ করে যাচ্ছেন।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের সুরাটে ভাইরাসের কারণে যত মানুষ মারা যায়, কর্মকর্তারা ফোন করে আবদুল মালাবারিকে ডেকে নেন। করোনাভাইরাসে এখন পর্যন্ত এ শহরটিতে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ২৪৪ জনকে কভিড-১৯ আক্রান্ত শনাক্ত করা হয়েছে। পুরো গুজরাটে শনাক্তের সংখ্যা সাড়ে তিন হাজারের ওপরে।

সুরাটের জেলা প্রশাসক আশিস নায়েক বলেন, এমন কঠিন সময়ে আবদুল ভাই অনেক সহায়তা করছেন।

৫১ বছর বয়সী আবদুল বলেন, আমার কাজের নির্দিষ্ট কোনো সময় নেই। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি গাড়ি নিয়ে চলে আসি। এটা আমার কাজ, তাই ঝুঁকি থাকা সত্ত্বেও আমি এটা করতে রাজি হই। সংক্রমণ থেকে পরিবারকে রক্ষা করতে দল নিয়ে আমি এখন দাতব্য অফিসেই খাওয়া-দাওয়া করি।

এমন পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়া আবদুলের এটাই প্রথম নয়। ৩০ বছর আগের এক ঘটনা তাকে এ কাজের প্রতি উৎসাহিত করেছিল। সে সময় সকিনা নামের এক অপরিচিত নারী এইচআইভি ভাইরাসে ভুগে হাসপাতালে মৃত্যুবরণ করেছিলেন। তার স্বামী ও ছেলে তাকে রেখে পালিয়ে গেলে এক মাস ধরে লাশটি মর্গে পড়ে থাকে। এরপর স্থানীয় কর্তৃপক্ষের আহ্বানে মাত্র ২১ বছর বয়সী আবদুল তাকে দাফন করতে এগিয়ে আসেন।

তিনি বলেন, সকিনার শরীর দুর্গন্ধযুক্ত ছিল। ইসলামিক রীতি অনুযায়ী তাকে গোসল করানোরও কেউ ছিল না। কারণ সে সময় ১৯৯০ সালে এইচআইভি সম্পর্কে খুব বেশি না জানায় এটাকে সংক্রামক মনে করা হতো। আর আমি একাও তাকে গোসল করাতে পারতাম না। কোনো উপায় না পেয়ে শেষে লাশের শরীরে এক বালতি পানি ঢেলে দিয়েছিলাম। সেই থেকে আজ পর্যন্ত দাফনের কাজ করে যাচ্ছি।

আবদুল মালাবারি ও তার দল এখন মাস্ক, গ্লাভস ও গাউন পরে কভিড-১৯ আক্রান্ত মৃতদেহ দাফন করেন। এ বিষয়ে তাদের প্রশিক্ষণও দেয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

June 29, 2026
চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

June 29, 2026
Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

June 29, 2026

Latest News

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

USA

বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

তাপপ্রবাহ

শতাব্দীর ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa