
স্থানীয়রা জানায়, করোনা কারণে আঙ্গারিপাড়া গ্রামের অনেকে কর্মহীন হয়ে পড়ে। গত ১০ এপ্রিল ৩৩৩ তে কল করে কৃষক শহিদুল ইসলামসহ ওই গ্রামের ৩শ’ জনের খাদ্য চান।
এর পরিপ্রেক্ষিতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তারকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ১২ এপ্রিল রাতে এবি ইউনিয়ন পরিষদে ওই কৃষককে ডেকে নিয়ে মারপিট করেন। স্থানীয়রা সোমবার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। কৃষক শহিদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, ত্রাণ চেয়ে মার খেয়েছি। এ ঘটনার তিনি বিচার চান। এবি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, ত্রাণ চাওয়ার বিষয়টি তিনি উত্তেজিত হয়েছিলেন। তবে তিনি মারপিট করেননি।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, কৃষককে মারপিটের ঘটনার সত্যতা পেয়েছেন। গতকাল সোমবার অভিযুক্ত চেযারম্যানকে ৩ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। নোটিশের জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



