
বুধবার (২৬ মে) ওই কমিটির প্রতিবেদন দেয়ার কথা থাকলেও কমিটি প্রধান জেলা প্রশাসকের কাছে ৭ দিনের সময় চেয়ে আবেদন করেছেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বুধবার তদন্ত কমিটির প্রতিবেদন দেয়ার সময় থাকলেও তারা সময় চেয়েছেন। বৃহস্পতিবার কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের সময় দেয়া হবে আলোচনা সাপেক্ষে। প্রতিবেদন পাওয়ার পরেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত মঙ্গলবার করোনায় লকডাউনের কারণে সংসার আর নিজের চিকিৎসা খরচ জোগাতে না পেরে সরকারি ৩৩৩ নাম্বারে ফোন দিয়েছিলেন ফরিদ উদ্দিন। বৃহস্পতিবার ইউএনও যখন তার এলাকায় আসেন, তখন আইয়ুব মেম্বার তাকে ৪ তালা বাড়ির মালিক এবং স্বচ্ছল হিসেবে পরিচয় করায়। এর প্রেক্ষিতে ইউএনও তাকে জরিমানা হিসেবে ১০০ জনকে সহায়তা করার নির্দেশ দেন। ওই ঘটনা নিয়ে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়। পরে গত রোববার জেলা প্রশাসক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



