ছবি : সিএনএন. কম
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ৪৩ বছর পর এই প্রথম প্রধানমন্ত্রী পেলো কিউবার জনগণ। দেশটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজকে। কিউবার রাষ্ট্রপতি মিগেল দিয়া ক্যানেল এই নিয়োগ দেন।

শনিবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি। চলতি বছরের শেষ সংসদ অধিবেশনে ৫৯৪ জন ডেপুটির অনুমোদনে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন মারেরো।

বিবিসির খবরে বলা হয়, ১৯৭৬ সালে কিউবার প্রধান নেতা ফিদেল ক্যাস্ত্রো ‘প্রধানমন্ত্রী’ পদটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর তিনিই ছিলেন কিউবার সর্বশেষ প্রধানমন্ত্রী। চলতি বছর নতুন সংবিধান অনুযায়ী পদটি পুনরায় চালু করা হলো।

৫৬ বছর বয়সী ম্যানুয়েল মারেরো বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা কিছু দায়িত্ব নেবেন। মারেরো কিউবার পর্যটনমন্ত্রী হিসেবে কাজ করেছেন প্রায় ১৬ বছর। ২০০৪ সালে ক্যাস্ত্রো তাকে পর্যটনমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এবার আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.