
এ ব্যাপারে টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক রবিউল মোর্শেদ জানান, বুধবার থেকেই সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রি শুরুর কথা ছিল। তবে তা পৌঁছানো এবং গুদামজাতে দেরি হওয়ায় সম্ভব হয়নি।
এদিকে খুলনার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ট্রাক ও কাভার্ডভ্যান ধর্মঘটের কারণে বুধবার সেখানকার বাজারে পেঁয়াজ ছিল না। মঙ্গলবার দুপুর পর্যন্ত খুলনা বড়বাজারে পেঁয়াজ পাইকারি ১৪০ থেকে ১৫৫ টাকা দরে বিক্রি হয়েছে। খুচরা পর্যায়ে এ দাম ১৭০ থেকে ১৯০ টাকা ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



