
টিসিবির আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল মোর্শেদ বলেন, প্রত্যেক গ্রাহক এক কেজি করে পিয়াজ পাবেন। তিনি বলেন, পিয়াজের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করছে। নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে, ডিসি অফিসের সামনে, ময়লাপোতা মোড়, নিউমার্কেট বটতলা ও দৌলতপুর এলাকায় ট্রাকে করে পিয়াজ বিক্রি করা হচ্ছে। খোলা বাজারে বিক্রির জন্য পর্যাপ্ত পিয়াজ আনা হয়েছে। প্রয়োজনে আরও পিয়াজ আনা হবে।
জানা যায়, চলতি সপ্তাহের প্রথম দিকে খুলনার পাইকারি বাজারে ২২০ টাকা ও খুচরা বাজারে ২৭০-২৮০ টাকা দরে পিয়াজ বিক্রি হয়। তবে বাজারে নতুন পিয়াজের আমদানি শুরু হলে গত মঙ্গলবার থেকে খুচরা বাজারে পিয়াজ ১৬০ টাকা দরে বিক্রি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



