Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে মমতা, বাম পায়ে গুরুতর চোট
আন্তর্জাতিক প্রবাসী খবর

৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে মমতা, বাম পায়ে গুরুতর চোট

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 11, 2021Updated:March 11, 20212 Mins Read
৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে মমতা, বাম পায়ে গুরুতর চোট
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে নির্বাচনী প্রচারণায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় চলছে রাজনৈতিক দোষারোপ। এ ঘটনার পর মমতা দাবি করেন, চার-পাঁচজন মিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।  তার পায়ের পাতা, ডান হাত, গলা ও ডান পাশের কাঁধেও চোট রয়েছে।

বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) তার সিটি স্ক্যান করা হবে। শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ডা. মণিময় বন্দোপাধ্যয় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মুখমন্ত্রীর বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষার প্রাথমিক রিপোর্টে তার বাম পায়ের গোড়ালি, পায়ের পাতার হাড়ে গুরুতর চোট রয়েছে। সেখানে রক্ত জমাট বেঁধেছে। আর ডান কাঁধ, ডান হাত ও গলায়ও চোট রয়েছে।

ডা. মণিময় আরও বলেন, ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রী বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা অনুভব করছেন। তাকে আগামী ৪৮ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার সিটি স্ক্যানও করা হবে।

Advertisement

বুধবার নিজের নির্বাচনী আসন নন্দীগ্রামে পড়ে গিয়ে আঘাত পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতাকে গ্রিন করিডোর করে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। এসএসকেএম হাসপাতালে একাধিক পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার দেয়া হয়।

পরে সিদ্ধান্ত হয়- তার এমআরআই করা হবে। এ জন্য বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে নেয়া হয়। সেখান থেকে এমআরআই শেষ রাত ১টার দিকে আবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে আনা হয়।

এদিকে এ ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যয়। তিনি সাংবাদিকদের বলেন, ভিড়ের মধ্যে বাইরের চার-পাঁচজন লোক ঢুকে পড়েছিল। তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওরা ইচ্ছা করে ধাক্কা মেরেছে। এর পেছনে ষড়যন্ত্র ছিল।

তথ্যসূত্র : আনন্দবাজার

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa