
বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার মো. রিয়াদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, সিভিল এভিয়েশনের পরিচ্ছন্নতাকর্মী মো. ইলিয়াস দুবাই থেকে আসা ফ্লাইটটি পরিষ্কার করে ফেরার পথে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৬ পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারের ওজন প্রায় ৪ কেজি ২২০ গ্রাম। এর আনুমানিক বাজার দর দুই কোটি টাকা বলে জানান কর্মকর্তারা।
এদিকে আটককৃত মো. ইলিয়াসকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলে জানান কাস্টমসের উপকমিশনার মো. রিয়াদুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



