Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ৪ ব্যক্তির কারণে ভেস্তে গেলো মাহাথিরের পরিকল্পনা
আন্তর্জাতিক

৪ ব্যক্তির কারণে ভেস্তে গেলো মাহাথিরের পরিকল্পনা

By Protik Hossainমার্চ 3, 2020Updated:মার্চ 3, 20202 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়াকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের আগের কয়েক সপ্তাহে বেশ চাপের মধ্যে ছিলেন মাহাথির মোহাম্মদ। তার ক্ষমতাসীন জোট একের পর এক উপনির্বাচনে হেরে যাচ্ছিল। ছয় দশকের পুরনো শাসকগোষ্ঠীকে হটিয়ে ২০১৮ সালে যে সরকার গঠিত হয়েছিল, তার জন্য এ পরাজয়গুলো হজম করা খুব কঠিন ঠেকেছিল। মাহাথিরের ‘নয়া মালয়েশিয়া’ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি জীবনধারণের ব্যয় কমাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। নির্বাচনে জিতে আসতে ‘নয়া মালয়েশিয়া’ পরিকল্পনা অত্যন্ত সফল বিবেচিত হলেও সরকার গঠনের পর জাতিগত ও ধর্মীয় দিক থেকে ব্যাপক মতপার্থক্যের মধ্যে থাকা জোটের চার সদস্যকে ঐক্যবদ্ধ রাখতে হিমশিম খাচ্ছিলেন মাহাথির।

মহাসড়কে টোল আরোপ করা নিয়ে বিরোধ বড় আকারে দানা বাঁধে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে জানা গেছে, গত জানুয়ারিতে মহাসড়কে টোল সংগ্রহের দায়িত্ব প্লাস মালয়েশিয়া বেরহাদের স্থলে মাজু গ্রুপের কাছে হস্তান্তরের কথা ভাবছিলেন। প্লাস মালয়েশিয়া ছিল অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকা প্রতিষ্ঠান। ৩ হাজার কোটি রিঙ্গিত বা ৭০০ কোটি ডলার মূল্যের চুক্তির অংশ হিসেবে সড়ক থেকে টোল সংগ্রহ করত মাজু গ্রুপ। এর বিনিময়ে সড়ক ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন ঠিকাদারি কন্ট্রাক্ট পেত গ্রুপটি। কিন্তু মাহাথিরের জোট সদস্যরা এতে বাগড়া বাধায়। জোটের সবচেয়ে বড় অংশীদার ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি বা ড্যাপ দৃঢ়তার সঙ্গে এ চুক্তির বিরুদ্ধে অবস্থান নেয়। সবশেষে প্লাস মালয়েশিয়ার সব দরপত্র প্রত্যাখ্যান করে সরকার এবং মহাসড়কের ভাড়া সম্পূর্ণ বাতিলের স্থলে কমিয়ে আনার মাধ্যমে আপসে যায়।

জানুয়ারিতে সরকারের এ ব্যর্থ চুক্তিটির মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে কীভাবে জোট সরকারের মধ্যে নীতিগত ব্যাপারে মতপার্থক্য বিরাজ করছিল। জোট সদস্যদের মধ্যে বিভিন্ন ইস্যুতে এ রকম মতপার্থক্যের জেরেই গত সপ্তাহে পতন হয় মাহাথির সরকারের। নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন তাদের সমর্থনে সরকার গঠন করছেন, যারা ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হয়েছিল এবং যারা সংখ্যাগরিষ্ঠ মালয়দের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে।

৯৪ বছর বয়সী মাহাথির অবশ্য এখনো হাল ছেড়ে দেননি। তিনি আনোয়ার ইব্রাহিম ও ড্যাপের সঙ্গে জোট চাঙ্গা করেছেন এবং রোববার তিনি জানান, সংসদের পরবর্তী অধিবেশনে মুহিউদ্দিনকে আস্থা ভোটে হারানোর জন্য পর্যাপ্ত এমপির সমর্থন রয়েছে তার। ৯ মার্চ মালয়েশিয়ার সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। মাহাথির যদি শিগগিরই ফের সরকার গঠন করতে পারেন, তবে জোটের মধ্যে নীতিগত পার্থক্য দূর হয়ে যাচ্ছে না। ভবিষ্যতে নতুন করে সংকট দানা বাঁধতে পারে।

মালয়েশিয়ার সামনে রাজনৈতিক সংকট ঠিক এমন সময় এল, যখন গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি। গত এক দশকের মধ্যে সবচেয়ে শ্লথগতির প্রবৃদ্ধির মধ্য দিয়ে যাচ্ছে মালয়েশিয়া। এর মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভ্রমণ ও ব্যবসায় কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। মালয়েশিয়ার শেয়ারবাজারে ২০১৮ সালের নির্বাচন-পরবর্তী খারাপ অবস্থা বিরাজ করছে। গত সপ্তাহে রিঙ্গিতের মান দুই বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

সূত্র : ব্লুমবার্গ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

জুন 13, 2026
পুশ ইন

‘পুশ ইন’ ইস্যুতে মন্তব্য এড়ালেন শুভেন্দু অধিকারী

জুন 13, 2026
ছাগলের ক্লোন

দুধের সুনামি! চীনে সফলভাবে ছাগলের ক্লোন

জুন 12, 2026
Latest News
ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

পুশ ইন

‘পুশ ইন’ ইস্যুতে মন্তব্য এড়ালেন শুভেন্দু অধিকারী

ছাগলের ক্লোন

দুধের সুনামি! চীনে সফলভাবে ছাগলের ক্লোন

সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

ভারতীয় হাইকমিশনার

ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে : দীনেশ ত্রিবেদী

তেলের দাম

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

ট্রাম্প

যুদ্ধ শেষ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত : ট্রাম্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa