Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে জন্ম নেয়া ৮ বছরের শিশু পেশোয়া নামুস।  এ ছোট্ট বয়সে মাত্র ৪ মাসে পুরো কোরআন মাজিদ মুখস্ত করে রেকর্ড সৃষ্টি করেছে সে।

পুরো কোরআন মাজিদ মুখস্তের মাধ্যমে পেশোয়া তার সহপাঠীদের কোরআন মুখস্তের রেকর্ডও ভেঙে দেন।

কীভাবে এত কম সময়ে পুরো কোরআন মুখস্ত করে পেশোয়া তা উঠে এসেছে তার মায়ের এক সাক্ষাৎকারে-
‘পেশোয়া নামুস একনিষ্ঠভাবে কোরআনের সবক মুখস্ত করতে বসলে ঘরের দরজা বন্ধ করে পড়তে বসতো। যতক্ষণ তার সবক মুখষ্ত না হতো ততক্ষণ সে দরজা খুলতো না, কারো সঙ্গে কথা বলতো না এমনকি খাবারও গ্রহণ করতো না সে। ‘

পেশোয়ার মা আরো জানান, ‘মহান আল্লাহ তাআলার একান্ত রহমতেই খুব অল্প সময়ে পেশোয়া নামুস পবিত্র কোরআন মাজিদ মুখস্ত করতে সক্ষম হয়েছে। কারণ আমি একবার রাত ৩টায় ঘুম থেকে উঠে দেখি পেশোয়া নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। এ থেকে বুঝা যায়, দ্রুত পুরো কোরআন মুখস্তে পেশোয়ার প্রতি আল্লাহর বিশেষ রহমতও কাজ করেছে। ‘

পেশোয়া নামুস তার ১৭ জন সহপাঠীর সঙ্গে প্রতিযোগিতা করে সবার আগে পুরো কোরআন মাজিদ মুখস্ত করে। পেশোয়া নামুসের বড় দুই বোনও পবিত্র কোরআনের হাফেজ।

কোরআনের প্রতি ৮ বছরের শিশু পেশোয়া নামুসের রয়েছে অনেক ভালোবাসা ও আবেগ। তাইতো পেশোয়া কোরআনের প্রতি ভালোবাসা প্রদর্শনে, কোরআনের আদব রক্ষায় এবং অন্তরে হেফাজতে ব্যাপারে কোরআনের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.