
নিখোঁজ হওয়া নারীদের ৭০ শতাংশই অল্প বয়সী। বিশেষ করে কিশোরী ও তরুণীরা নিখোঁজ হচ্ছেন। তবে প্রাপ্ত বয়স্ক নারীরাও সেই তালিকায় আছেন বলে জানা গেছে। ফলে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে দেশটিতে।
দেশটির মানবাধিকারকর্মীরা বলেন, আমাদের জানা দরকার তাদের সঙ্গে আসলে কি হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের বেশিরভাগই আর বেঁচে নেই। আগে দিনে পাঁচজন নিখোঁজ হলেও করোনার কারণে লকডাউনের মধ্যে তা বেড়ে আটজন হয়ে গেছে।
এ ব্যাপারে সরকারিভাবে তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেননি তারা। এদিকে দেশটিতে প্রতি তিনজনে একজন নারী শারীরিক কিংবা যৌন নির্যাতনের শিকার হয়েছেন।
সূত্র : টেলিসার, ফ্রান্স টোয়েন্টিফোর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



