Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ একসঙ্গে ৫০ আ.লীগ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
বিভাগীয় সংবাদ রাজনীতি

একসঙ্গে ৫০ আ.লীগ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 4, 20212 Mins Read

জুমবাংলা ডেস্ক : রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনবিচ্ছিন্ন একজনকে নৌকার প্রার্থী করা হয়েছে এমন অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৫০ নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন। তার সবাই ওই ইউনিয়ন কমিটির নেতাকর্মী।

 একসঙ্গে ৫০ আ.লীগ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
ছবি সংগৃহীত
Advertisement

গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে স্থানীয় মাঠের হাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন লোহানীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল ইসলাম। এ সময় দল থেকে পদত্যাগকারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে আশরাফুল ইসলাম বলেন, ‘আগামী ৫ জানুয়ারি বদরগঞ্জ উপজেলার সব ইউনিয়নে নির্বাচন হবে। লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিসহ পাঁচ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী তার শ্যালক রাকিব হাসান দুলু শাহকে চেয়ারম্যান পদে মনোনয়ন পাইয়ে দিতে ভূমিকা রেখেছেন। অথচ দুলু শাহের সঙ্গে লোহানীপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনও সম্পর্ক নেই। তিনি জামায়াত-বিএনপির নেতাদের সঙ্গে ওঠাবসা করেন। এ রকম একজন জনবিচ্ছিন্ন ব্যক্তিকে নৌকার মনোনয়ন দেওয়ার প্রতিবাদে লোহানীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সব নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দেন।’

তারা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করে দুলু শাহের পরিবর্তে দলের পরিক্ষিত যে কাউকেই মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- লোহানীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজ মেম্বার, মজিদ মন্ডল, রাজা মিয়া মন্ডল, রাজ্জাক মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল হক টুটুল সাংগঠনিক সম্পাদক হারুন মিয়াসহ শতাধিক নেতাকর্মী।

লোহানীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, পদত্যাগের বিষয়টি আমিও শুনেছি। তবে কেউ দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালালে কিংবা বিরোধিতা করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীরের পদ শূন্য হওয়ায় যাকে দায়িত্ব দিয়েছে আ.লীগ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa