Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ৫০ কোটির বেশি মানুষ বাড়তি ওজন সমস্যায় ভুগছে চীনে
আন্তর্জাতিক

৫০ কোটির বেশি মানুষ বাড়তি ওজন সমস্যায় ভুগছে চীনে

By Mohammad Al Aminডিসেম্বর 24, 20202 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান চীনে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর অর্ধেক, অর্থাৎ ৫০ কোটিরও বেশি মানুষ মাত্রাতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন। সম্প্রতি দেশটির এক সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণে মানুষের হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিসের মতো রোগের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

তাছাড়া, সাম্প্রতিক করোনাভাইরাস মহামারির কারণে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কারণ, স্থূল শরীরের মানুষদের মধ্যে করোনাজনিত শারীরিক জটিলতা বা মৃত্যুহার বেশি দেখা গেছে।

গত বুধবার (২৩ ডিসেম্বর) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, দেশটির ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের ওজন মাত্রাতিরিক্ত। এদের মধ্যে ১৬ দশমিক ৪ শতাংশই স্থূলতা সমস্যায় ভুগছেন।

অথচ দেড় যুগ আগেও সেখানে অতিরিক্ত ওজন সমস্যা এতটা প্রকট ছিল না। ২০০২ সালে দেশটিতে মাত্রাতিরিক্ত ওজনে ভুক্তভোগী ছিলেন মাত্র ২৯ শতাংশ মানুষ।

জনগণের মধ্যে স্থূলতা সমস্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে শারীরিক পরিশ্রম কমে যাওয়াকে দায়ী করেছে এনএইচসি। তাদের মতে, বর্তমানে চীনে প্রাপ্তবয়স্কদের মধ্যে এক-চতুর্থাংশেরও কম সপ্তাহে অন্তত একদিন ব্যায়াম করেন।

এছাড়া, মাংসের প্রতি আসক্তি বৃদ্ধি এবং ফলমূল খাওয়া কমিয়ে দেওয়া ওজন বৃদ্ধির অন্যতম প্রধান কারণ বলে জানানো হয়েছে।

চীনের হারবিন শহরের পুষ্টিবিদ ওয়াং ড্যান বলেন, দেশের অনেক প্রাপ্তবয়স্ক মানুষ এখন ব্যায়াম করেন খুবই সামান্য। তাদের ওপর চাপ অনেক বেশি এবং কাজের সূচি একেবারেই অস্বাস্থ্যকর।

সম্প্রতি বাড়তি ওজন বা স্থূলতা সমস্যা শুধু চীনেই নয়, বাড়ছে সারাবিশ্বেই। চলতি বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, ১৯৭৫ সালের পর থেকে বিশ্বে স্থূলতার হার তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এতে ভুক্তভোগীদের মধ্যে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোও রয়েছে।

সংস্থাটির হিসাবে, ২০১৬ সালে বিশ্বের ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক মাত্রাতিরিক্ত ওজন ও ১৩ শতাংশ স্থূলতা সমস্যায় ছিলেন। এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় উপসাগরীয় ছোট্ট দেশ কাতারে। তাদের ৭০ শতাংশ মানুষেরই মাত্রাতিরিক্ত ওজন।

তথ্যসূত্র: বিবিসি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

জুন 11, 2026
বাংলাদেশি নারী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

জুন 11, 2026
প্রস্তাব

যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরান প্রস্তাব পাস, ৩ দেশের বিরোধিতা

জুন 11, 2026
Latest News
নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

বাংলাদেশি নারী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

প্রস্তাব

যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরান প্রস্তাব পাস, ৩ দেশের বিরোধিতা

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান

ট্যুরিস্ট ভিসা

বাড়তি ৭৫০ ডলারে দ্রুত মার্কিন ভিসা ইন্টারভিউয়ের সুযোগ

Oil

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

তেলের দাম ঊর্ধ্বমুখী

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

আকাশসীমা বন্ধ

ইরানের হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ করল কুয়েত

জাহাজে হামলা

ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ভারত

আকাশসীমা

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa