Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার ৫০ বছরে পা দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস জাতীয় শিক্ষা স্লাইডার

৫০ বছরে পা দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

By Hasan Majorজানুয়ারি 12, 2020Updated:জানুয়ারি 12, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: আজ ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনেই তার পথচলা শুরু। গৌরব, ঐতিহ্য আর সাফল্যের ৪৯ বছর পেরিয়ে পদার্পণ করবে ৫০তম বর্ষে। নানা আয়োজনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার বরণ করে নেবে বিশ্ববিদ্যালয়ের নতুন বছরকে।

দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয় দিবস-২০২০ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হবে।

সকাল সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রা, সাড়ে ১১টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর আড়াইটায় মুক্তমঞ্চে পুতুল নাট্য, বিকাল ৫টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মূকাভিনয় এবং সন্ধ্যা ৭টায় সঙ্গীতানুষ্ঠান হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০১ সাল থেকে এ দিনটিকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করে আসছে। তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুল বায়েস ‘বিশ্ববিদ্যালয় দিবস’ পালনের প্রচলন শুরু করেন। তবে এর আগে ১৯৯৬ সালের ১২ জানুয়ারি ২৫ বছর পূর্তি উৎসব পালন করেছেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী।

প্রতিষ্ঠার পর থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্থান-পতনের নানা পর্ব পার করেছে। তবুও তার পথচলা থেমে থাকেনি। শত প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে গেছে সামনের দিকে।

পূর্ব বাংলায় একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবি শুরু হয় ইংরেজ শাসনামল থেকেই। ১৯১১ সালের ডিসেম্বরে বঙ্গভঙ্গ রদ হলে পূর্ব বাংলার মানুষের দাবির মুখে ক্ষতিপূরণ হিসেবে ইংরেজ সরকার ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯২১ থেকে ১৯৬৬ সালের মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, কৃষি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও পূর্ব পাকিস্তানের উচ্চশিক্ষার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছিল না। তাই পরিকল্পনা অনুযায়ী ঢাকার কাছাকাছি একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গাজীপুরের সালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তার অব্যবহিত পরই পূর্বক্ত ভিত্তিপ্রস্তর বাতিল করে এশিয়ান হাইওয়ের পাশে সাভার এলাকায় নতুন স্থান নির্বাচন করা হয়।

১৯৭০ সালের ২০ আগস্ট পূর্ব পাকিস্তান সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের নাম রাখে ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’। দেশ স্বাধীনের পর ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এসএম আহসান আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে যোগদান করেন রসায়নবিদ অধ্যাপক ড. মফিজউদ্দিন আহমদ। এর আগেই প্রথম ব্যাচে ১৫০ জন শিক্ষার্থী নিয়ে ৪ জানুয়ারি অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান বিভাগে ক্লাস শুরু হয়। পরবর্তীতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস করে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ রাখা হয়।

চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ৪৯ বছরে ৩৭টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। রয়েছে আটটি করে ছাত্র ও ছাত্রী হল। বর্তমানে শিক্ষক রয়েছে ৭১৭ জন। এর মধ্যে ছুটিতে আছে ১২০ জন। কর্মকর্তা- কর্মচারী প্রায় ২ হাজার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa