Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৫০ বছর লাইন ছাড়াই চলছে রেল
জাতীয়

৫০ বছর লাইন ছাড়াই চলছে রেল

By Shamim RezaDecember 8, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : গত দশ বছরে রেল উন্নয়নের জন্য খরচ করেছে ৪৬ হাজার কোটি টাকা। বর্তমানে চলছে ৩৯টি প্রকল্প যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। চলতি অর্থ বছরে রেলকে বাজেট দেয়া হয়েছে ১২ হাজার কোটি টাকা। যদিও বিগত কয়েক বছর আগেও রেলওয়ে ছিলো একেবারেই অবহেলিত একটি খাত।

স্বাধীনতার সময় মোট রেল লাইন ছিলো ২৮৫৮ কি. মি.। স্বাধীনতার ৫০ বছরে তা হয়েছে ৩০১৮ কি.মি.। ৫০ বছরে বেড়েছে মাত্র ২০০ কি. মি. রেলপথ। স্বাধীনতার সময় রেলস্টেশনের সংখ্যা ছিলো ৪৭০টি। ৫০ বছরে বেড়েছে মাত্র ১৩টি। বর্তমানে স্টেশনের সংখ্যা ৪৮৩টি। যার মধ্যে বন্ধ রয়েছে ১২০টি রেলস্টেশন। বর্তমানে প্রায় ১৫ হাজার জনবল ঘাটতি রয়েছে।

১৯৭০-৬৯ সালে রেলের ইঞ্জিন ছিলো ৪৮৬টি। বর্তমানে এর সংখ্যা ২৬৩টি। এখনও রেল চলছে ৭৫ শতাংশ মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন আর ৬০ শতাংশ ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে। ৬০ শতাংশ রেল সেতুও ঝুঁকিপূর্ণ।

১৯৬৯-৭০ সালে রেলওয়েতে যাত্রীবাহী কোচ ছিলো ১৬৪৩টি। স্বাধীনতার ৫০ বছরে বেড়ে হয়েছে মাত্র ১৭৬৪টি। বেড়েছে মাত্র ১০০টি। হিসেব বলছে সারা দেশে রেলের জমি রয়েছে ৬১ হাজার একর। যার মধ্যে রেলওয়ের দখলে আছে মাত্র ৩১ হাজার একর। বেশীরভাগ জমির খবরই জানে না রেলওয়ে।

মোট লেভেল ক্রসিং আছে ২৫৬১টি যার মধ্যে অবৈধ ক্রসিং সাড়ে ১৪০০। ৫২ তম (সর্বশেষ) টাইম টেবিলে প্রায় সব রুটেই বেড়েছে জার্নি টাইম। রেল অফিসিয়ালি গতি কমিয়ে ট্রেন চালাতে নির্দেশনা দিয়েছে। কোন কোন রুটে ঝুঁকি বিবেচনায় চালকদের ৩০/৩৫ কি. মি. বেগে চালাতে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রতি বছরই লোকসান গুনছে রেলওয়ে। রেলের গড় লোকসান বছরে দেড় হাজার কোটি টাকা। বিপুল পরিমাণ বিনিয়োগ তবুও লোকসান। কমছে গতি। বাড়ছে দুর্ঘটনা। যাত্রীসেবা নিয়ে অসন্তোষের শেষ নেই। ২০১২ থেকে দুই তিন দফায় রেলের ভাড়া বেড়েছে শতগুণ পর্যন্ত। শিডিউল বিপর্যয় এখন নিত্যদিনের ব্যাপার। এখনও বিষণ্ণ মুখে ট্রেনের আশায় ঘণ্টার পর ঘণ্টা প্লাট ফরমে অপেক্ষা করেন যাত্রীরা।

চট্টগ্রামের পাহাড়তলী, উত্তরবঙ্গের সৈয়দপুর ও পার্বতীপুরে রয়েছে রেলওয়ের কারখানা। সেখানে রেলের বগি, ওয়াগন ও ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও মেরামত করা হয়। এসব কারখানা কোনমতে টিকে আছে। প্রতিটিই ৪০/৪৫ শতাংশ বাজেট ঘাটতি নিয়ে চলছে। ফলে সময়মত মেরামত করতে পারছে না তারা। কারখানাগুলোতে রয়েছে ৫৫/৬০ শতাংশ জনবল ঘাটতি। এভাবে ধুকে ধুকে চলছে রেলওয়ের কারখানাগুলো।

তবে সম্প্রতি রেলের বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন এসেছে। কিছুটা মান বেড়েছে যাত্রীসেবার। বেড়েছে বাজেট, নেয়া হয়েছে বেশ কিছু মেগা প্রকল্প। কেনা হচ্ছে কোচ ও ইঞ্জিন। তবে এসবের বিপরীতে কেনাকাটা আর প্রকল্পে রেল কর্মকর্তাদের দুর্নীতির খবরও কিন্তু কম নয়। সম্প্রতি দুদকও রেলের উন্নয়নের অন্তরায় হিসেবে দুর্নীতিকে দায়ী করে রেলের দুর্নীতি হওয়ার ১৪টি খাতকে চিহ্নিত করেছে।

চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে হয়ত আরও ভালো অবস্থানে পৌঁছাবে বাংলাদেশের রেল। তাই বলে স্বাধীনতার ৫০ বছরে দাঁড়িয়ে এই অবস্থা থাকবে। একটা দেশের জন্য ৫০ বছর কি যথেষ্ট সময় নয়? জাতির পিতার জন্মশতবর্ষে এসে রেলের এমন অবস্থাকে কি আসলেই উন্নয়ন বলা যায়? প্রত্যাশা আর প্রাপ্তির লক্ষ যোজন দূরত্বকে উন্নয়ন বলবো?

রেলপথের নিয়মিত যাত্রীদের কাছেই ছেড়ে দিলাম এই হিসাব মেলানোর দায়িত্ব।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৫০ চলছে ছাড়াই! বছর রেল লাইন
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

February 3, 2026

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

February 3, 2026
RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

February 3, 2026
Latest News
আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

সরকারি ছুটি

টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে

কূটনৈতিক পাসপোর্ট

কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

যোগদান করেছেন

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

অংশ নিতে পারবেন

নির্বাচনে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: আপিল বিভাগ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.