Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ৫০ হাজার কোটি টাকার ড্রোন কিনল ভারত, বিক্রেতা যে দেশ
আন্তর্জাতিক

৫০ হাজার কোটি টাকার ড্রোন কিনল ভারত, বিক্রেতা যে দেশ

By Tarek Hasanঅক্টোবর 15, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই করল ভার‍ত। দীর্ঘদিন আলোচনার পরে অবশেষে ৩১টি মার্কিন শিকারি ড্রোন (প্রিডেটর) কিনতে যাচ্ছে নয়াদিল্লি। গত বছরই এই ড্রোন চুক্তিতে সবুজ সংকেত দিয়েছিল ওয়াশিংটন। সরকারিভাবে ড্রোন কেনার প্রক্রিয়া সম্পন্ন হলো আজ মঙ্গলবার। তবে এই ড্রোন কবে ভারতে আসবে, তা এখনো জানা যায়নি।

ড্রোন কিনল ভারত

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ৩২ হাজার কোটি রুপির (সাড়ে ৪৫ হাজার কোটি টাকা) চুক্তি স্বাক্ষর হয়েছে দুই দেশের মধ্যে। তার বিনিময়ে ভারতের হাতে ৩১টি ‘প্রিডেটর ড্রোন’ তুলে দেবে আমেরিকা। তবে এসব ড্রোন হাতে পেতে পেতে খরচ পড়বে ৩৪ হাজার ৫০০ কোটি রুপি (প্রায় ৫০ হাজার কোটি টাকা)।

অনেকেই মনে করছেন, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) চীনের সঙ্গে বিবাদের আবহে এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও এ নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি।

এর আগে ভারতীয় স্থল, নৌ ও বিমানবাহিনীর জন্য প্রিডেটরের ‘এমকিউ-৯বি’-র ‘সি গার্ডিয়ান’ এবং ‘স্কাই গার্ডিয়ান’ সংস্করণ কেনার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। সম্প্রতি আমেরিকার দেলাওয়ারে ‘কোয়াড’ শীর্ষ সম্মেলন হয়। সেখানে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মোদির আলোচনাও হয়। তার এক মাসের কম সময়ের মধ্যে এই ড্রোন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার ফল বলেই মনে করা হচ্ছে।

গত সপ্তাহেই মোদি সরকারের মন্ত্রিসভা এই চুক্তির বিষয়ে অনুমোদন দেয়। একটি সরকারি সূত্রের বরাতে ভারতের আরেক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, ৩১টি ড্রোনের মধ্যে ১৫টি নৌবাহিনী, ৮টি সেনাবাহিনী এবং বাকি ৮টি বিমানবাহিনী পেতে পারে।

তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মুহাম্মদ ওমর থেকে শুরু করে আল কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি—গত দুই দশকে আমেরিকার প্রিডেটর ড্রোনের ‘শিকারের’ তালিকায় এমন অনেকেই রয়েছেন। জেনারেল অ্যাটোমিক্সের তৈরি এই ড্রোনের কেতাবি নাম ‘এমকিউ-৯বি’।

২০১৭ সালে সেই ড্রোন ভারতকে দেওয়ার ঘোষণা দেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোট ৩১টি প্রিডেটর ‘এমকিউ-৯বি’-র ‘সি গার্ডিয়ান’ এবং ‘স্কাই গার্ডিয়ান’ সংস্করণ কেনার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তও নেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অবশেষে সেই চুক্তি স্বাক্ষর হলো।

শহীদ আফনানের পাসের খবরে মা বললেন, ‘গুলি করে আমার কোল শূন্য করে দিয়েছে’

৫০ হাজার ফুট উচ্চতায় ২৭ ঘণ্টা ধরে একটানা ওড়ার ক্ষমতাসম্পন্ন প্রিডেটর ড্রোন হাতে এলে ভবিষ্যতে ভারতীয় সেনার পক্ষে বিনা ঝুঁকিতেই বালাকোটের মতো অভিযান চালানো সম্ভব হবে বলে ধারণা সামরিক বিশ্লেষকদের। ১ হাজার ৭০০ কেজির বেশি ওজনের বোমা ও ক্ষেপণাস্ত্র নিয়ে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম এই ড্রোন পেতে উৎসাহী ছিল ভারতীয় সেনাও।

ইন্ডিয়া টুডে বলছে, এসব ড্রোনের ঘাঁটি হতে পারে ভারতের ৪ জায়গায়। এগুলো হলো চেন্নাইয়ের কাছে আইএনএস রাজালি, গুজরাটের পরবান্দার, উত্তর প্রদেশের সারসাওয়া ও গোরাকপুর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন 15, 2026
BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জুন 15, 2026
Latest News
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি

হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার : যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে

যুদ্ধবিরতি

আজ রাত থেকেই কার্যকর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি

তেলের দাম

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa