জুমবাংলা ডেস্ক : নোয়াখালীতে মেধার ভিত্তিতে সরকারি চাকরি পাওয়া ৩০ জনের হাতে নিয়োগপত্র ও ফুল তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

Advertisement

সোমবার (২৯ নভেম্বর) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানানো হয়।

দালালবিহীন মাত্র ৫৬ টাকা খরচ করে বহুল কাঙ্ক্ষিত সরকারি চাকরি পেয়ে অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি। ফলে অনেকের চোখে ছিল আনন্দাশ্রু।

নতুন চাকরিপ্রাপ্তদের মধ্যে ডিসি অফিসের অফিস সহায়ক পাঁচজন, নিরাপত্তা প্রহরী সাতজন, মালি একজন, পরিচ্ছন্নতাকর্মী আটজন রয়েছেন। এছাড়া সার্কিট হাউজের বেয়ারার তিনজন, সহকারী বাবুর্চি একজন, নিরাপত্তা প্রহরী তিনজন, মালি একজন ও পরিচ্ছন্নতাকর্মী একজন রয়েছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ৩০টি পদের জন্য অনলাইনের মাধ্যমে মোট পাঁচ হাজার ৪৭৬ জন আবেদন করেন। এরমধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে তিনদিনের মধ্যে ৩০ জনকে বাচাই করা হয়েছে। গত শুক্রবার (২৬ নভেম্বর) লিখিত ও পরদিন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আরও বলেন, কোনো ব্যক্তি যাতে দালালের খপ্পরে না পড়ে সেজন্য বিভিন্ন উপায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছিল। সরকারি ফি ৫০ টাকা ও টেলিটক খরচ ছয় টাকাসহ মোট ৫৬ টাকা করে জমা দিয়েই এই চাকরি পেয়েছেন প্রার্থীরা। এ নিয়োগে কোনো ধরনের তদবির গ্রহণ করা হয়নি। এ সময় চাকরিপ্রাপ্তদেরও সৎভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেন তিনি।

২০ হাজার টাকা বেতনে সরকারি চাকরি: যোগ্যতা এসএসসি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.