Advertisement
জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট একটি মসজিদের ভিত্তি-প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী।

আজ শনিবার (১৮ই জানুয়ারী) উপজেলার পৌরসদরের ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে এ ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি।

এ সময় মসজিদ কমিটির সভাপতি ও সদস্যদের মাঝে নির্মাণ কাজের জন্য নগদ এক কোটি টাকার চেক প্রদান করেন সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরীর ভগ্নিপতি বিশিষ্ট শিল্পপতি হায়দার হোসেন,মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বড় বোন মোসাঃ আনোয়ারা হোসেন,বড় ভাই রিপন চৌধুরী,মেয়ে নাজুরা মুজিব,অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ফুলদিয়ে বরণ করেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান আল হাবিব,সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিক্সন চৌধুরীর বড় বোন আনোয়ারা হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান,সাবেক ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আইয়ুব মোল্লা, ৪নং ওয়ার্ড কমিশনার ওমর ফারুক হবি । এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেলির মানুষ উপস্থিত ছিলেন। সূত্র : বিডি২৪লাইভ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.