আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ বছরেরও বেশি সময় পরে নিউইয়র্কের ব্রঙ্কস নদীতে ফিরে এসেছে ডলফিন। যদিও সম্প্রতি তাদের শহরের ইস্ট রিভারে দেখা গেছে। ২০১৭ সালের পর থেকে প্রথমবারের মতো ব্রঙ্কস নদীতে এই জাতীয় প্রাণিদের দেখা গেল। নদীতে প্রচুর পরিমাণে মাছ থাকার ব্যবস্থা করায় ডলফিন আকৃষ্ট হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। খবর বিবিসি’র।

শহরের পার্কস এবং বিনোদন বিভাগ টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে ডলফিন দেখা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, স্তন্যপায়ী প্রাণীদের আগমন একদিকে আনন্দদায়ক, পাশাপাশি একটি সতর্কতাও নিয়ে এসেছে। কেউ যেন প্রাণিগুলো পরিদর্শনের সময় তাদের বিরক্ত না করে। তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এমন আচরণ প্রত্যাশিত।
ডলফিন

Advertisement

ব্রঙ্কস নদীটি মেট্রোপলিসের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে প্রবাহিত। এটি নিউ ইয়র্ক সিটির একমাত্র মিঠা পানির নদী। জলপথ রক্ষা ও পুনরুদ্ধারকারী প্রতিষ্ঠান ব্রঙ্কস রিভার অ্যালায়েন্স ডলফিনগুলোর রক্ষণাবেক্ষণের বিষয়টি দেখভাল করছে। তারা ডলফিনগুলোর ব্যাপারে অধিক যত্নশীল বলে জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠানটি লিখেছে, এনওয়াই হারবারের কাছে আবারও ডলফিন সাঁতার কাটছে। ডলফিনের চিৎকারও শোনা যাচ্ছে। খবরে বলা হচ্ছে, দূষণ এবং আবাসস্থল ধ্বংসের ফলে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ডলফিনের সংখ্যা কমে গেছে। অনেক ডলফিন প্রতিবছর জেলেদের মাছ ধরার জালে আহত হয়ে মারা যায়।

তবে সামুদ্রিক স্তন্যপায়ী সুরক্ষা আইনের অধীনে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে কঠোরতা অবলম্বন করা হয়, ফলে ডলফিন হত্যা করা কিংবা শিকার করা অতটা সহজ নয়। ডলফিন গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি। মার্কিন সামরিক বাহিনী পানির নিচে মাইন খুঁজে বের করতে এবং শত্রু সামরিক কর্মীদের সনাক্ত করতে তাদের ব্যবহার করে।

শুঁয়োপোকার মল থেকে তৈরি চা বিক্রি করে লাখ টাকা আয়

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.