Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ৫ মিনিটে সোনালী ব্যাংক থেকে ৯ লাখ টাকা লুট
খুলনা বিভাগীয় সংবাদ

৫ মিনিটে সোনালী ব্যাংক থেকে ৯ লাখ টাকা লুট

By Shamim Rezaনভেম্বর 15, 20202 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে দিনে-দুপুরে সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল এ সময় অস্ত্রের মুখে ব্যাংকের সবাইকে জিম্মি করে নগদ ৯ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। রোববার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি ও জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলের ফেলে যাওয়া পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করেছে।

সোনালী ব্যাংকের উথলী শাখার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী জানান, দুপুর সোয়া ১টার দিকে হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেল যোগে তিনজন এসে ব্যাংকে প্রবেশ করে। এরপর তারা পিস্তল উঁচিয়ে ব্যাংকের দরজা বন্ধ করে দেয়। এরপর ব্যাংকের সবার মোবাইলগুলো নিয়ে নেয় এবং একটি কক্ষে সবাইকে আটকে রাখে। পরবর্তীতে ব্যাংকের কাউন্টারে থাকা ৯ লাখ টাকা লুট করে নেয় তারা।

এ সময় টাকা তুলতে আসা এক গ্রাহক চিৎকার শুরু করলে বাজারের লোকজন ডাকাতদের ধাওয়া করে। তারা পিস্তল উঁচিয়ে লোকজনকে গুলি করার হুমকি দিলে লোকজন তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকে। ডাকাতরা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। সব মিলিয়ে মাত্র পাঁচ মিনিটের ভেতর টাকা লুট করাসহ পালিয়ে যায় ডাকাতরা।

মন্টু নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, মোটরসাইকেলযোগে তারা পালানোর সময় ইট-পাটকেল মারা শুরু করলে ডাকাত দলের এক সদস্যের মাথায় লাগে। ডাকাত দলের এক সদস্য পিস্তল উঁচিয়ে গুলি করতে উদ্যত হলে আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি। এ সময় তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

এদিকে ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিল লিংকন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার খন্দকার আবুল কালাম আজাদ, সহকারী ব্যবস্থাপক আনিসুর রহমান প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল বলেন, ডাকাত দলকে গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

জুন 9, 2026
প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

জুন 9, 2026
আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

জুন 9, 2026
Latest News
কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

শিক্ষক

শরীয়তপুরে প্রধান শিক্ষককে মারধর ও চাঁদা দাবি, আদালতে মামলা

বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট যুবদল নেতা বহিষ্কার

নিখোঁজ

ব্রহ্মপুত্রে নদে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, ২৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান

ছাত্র

লালমনিরহাটে স্কুল মাঠে মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

সংঘর্ষ

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু ও চালক নিহত, আহত ৩০

Ghior

স্বামীকে বেঁধে রেখে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

Manikganj judge court

গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa