Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৫ লাখ টাকা সুদে নিয়ে ২২ লাখ পরিশোধ, তবু ঘরছাড়া কৃষক
বিভাগীয় সংবাদ রংপুর

৫ লাখ টাকা সুদে নিয়ে ২২ লাখ পরিশোধ, তবু ঘরছাড়া কৃষক

By Saiful IslamMay 4, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সুদে ৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে ২২ লাখ ৪৬ হাজার টাকা পরিশোধ করেও রেহাই পায়নি মোকলেছার রহমান নামে এক কৃষক। বর্তমানে ওই সুদ কারবারির মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে পরিবারটি। ওই কৃষকের বাড়ি কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মধ্য রাজিব চেংমারী গ্রামে।

৫ লাখ টাকা সুদে নিয়ে ২২ লাখ পরিশোধ, তবু ঘরছাড়া কৃষক

Advertisement

জানা গেছে, সদর ইউনিয়নের মধ্য রাজিব চেংমারী গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে মোকলেছার রহমান পারিবারিক কারণে রনচণ্ডি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে সুদ কারবারি মজনুর রহমানের কাছে ২০১৬ সালে প্রতি হাজারে ৬০ টাকা সুদে ৫ লাখ ২০ হাজার টাকা লোন নেয়। সে অনুযায়ী কৃষক মোকলেছার দীর্ঘ ৬ বছর ধরে সুদ কারবারি মজনুর রহমানকে প্রতিশ্রুতি মতে মাসে ৩১ হাজার ২০০ টাকা সুদ দিয়ে এসেছেন। এমতাবস্থায় ২০২২ সালে করোনার সময় কৃষক মোকলেছার তার ব্যবহৃত চাষ করা ট্রাক্টর বিক্রি করে ওই সুদ কারবারিকে ৩ লাখ টাকা পরিশোধ করে। অবশিষ্ট ২ লাখ ২০ হাজার টাকা দেওয়ার সময় চাইলে সুদ কারবারি ওই কৃষককে কোনো সময় দেওয়া যাবে না বলে চাপ প্রয়োগ করতে থাকে। এমন কি টাকা দিতে না পারায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে টাকা আদায় করার হুমকি প্রদান করে সুদ কারবারি মজনুর রহমান। ফলে মোকলেছার সুদ কারবারি মজনুর রহমানের হুমকিতে পরিবার নিয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে কিশোরগঞ্জ থানা পুলিশ ওই কৃষককে উদ্ধার করে এবং সুদ কারবারি মজনুর রহমানকে থানায় ডেকে দু’পক্ষের মধ্যে একটি সমঝোতা করে দেয়। কিন্তু ওই সুদ কারবারি থানার সমঝোতা অমান্য করে চলতি বছরের জানুয়ারি মাসের ১৫ তারিখে সদলবলে বাড়িতে এসে কৃষক মোকলেছারের বড় বোন বেলি বেগমের রূপালি ব্যাংক শাখার হিসাব নম্বর ২২৫৪৫ পাতা নম্বর ৬৯৬৫৭৬ একটি ফাকা চেকে জোর করে স্বাক্ষর নেয় বেলির ভাই মোকলেছারের কাছে। এর পূর্বে গত ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি একই ব্যাংক শাখার আরও একটি চেকের পাতায় মজনুর ও তার শ্যালক সাজেদুর রহমান মোকলেছারের স্ত্রী হেলালী বেগমের হিসাব নম্বরের একটি চেকের পাতায় জোর করে স্বাক্ষর নেয়। যার হিসাব নম্বর ১৭৪৮১, পাতা নম্বর ৩৭৫৫০৬৩ জোর করে চেক ও ফাকা স্টাম্পে স্বাক্ষর নিয়েও থেমে থাকেনি তারা। প্রতিনিয়ত হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এবং তারা বলে, তার দাবিকৃত টাকা না দিলে চেকের পাতায় নিজ হাতে ইচ্ছেমতো টাকার অংক বসিয়ে মামলা করব।

কৃষক মোকলেছার রহমান বলেন, সুদ কারবারি মজনুর এলাকায় প্রচার করে আমার স্ত্রী হেলালী বেগমের নামে নীলফামারী কোর্টে একটি চেক ডিজঅনারের মামলা করেছে। মামলার এজাহার সুদ কারবারি মজনুর কৃষক মোকলেছারের স্ত্রী হেলালীর কাছে ১২ লাখ টাকা পাওনা বলে উল্লেখ করে।

সুদ কারবারি মজনুর রহমানের সঙ্গে কথা বলার জন্য মোবাইলে একাধিকার কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কিশোরগঞ্জ থানার ওসি রাজিব কুমার রায় বলেন, মোকলেছার রহমানের পরিবার অবরুদ্ধ হওয়ার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করেছিলাম। এবং দু’পক্ষের উপস্থিতিতে বিষয়টি সুরাহা করে দেওয়া হয়েছিল। বিষয়টি সুরাহার পরেও সুদ কারবারি মোকলেছারের স্ত্রী হেলালীর নামে কোর্টে মামলা করেছে প্রশ্ন করলে তিনি বলেন, এখনো মামলার কোনো কপি থানায় আসেনি। মামলার কপি পেলে তদন্ত করে রিপোর্ট প্রদান করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa