Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ৬০ পাউন্ড ওজনের ফুলকপি ফলিয়ে বিশ্বকে তাক লাগালেন যিনি
আন্তর্জাতিক

৬০ পাউন্ড ওজনের ফুলকপি ফলিয়ে বিশ্বকে তাক লাগালেন যিনি

By Protik HossainNovember 19, 2019Updated:November 19, 20192 Mins Read

৬০ পাউন্ড ওজনের ফুলকপি ফলিয়ে বিশ্বকে তাক লাগালেন যিনি

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পিটার গ্লেজব্রুক ছিলেন একজন চার্টার্ড সার্ভেয়ার। বসবাস করেন ইংল্যান্ডের নটিংহ্যামশায়ার কাউন্টির হালাম গ্রামে। চাকরির পাশাপাশি তার অন্যতম শখ হলো সবজি চাষ। তবে সাধারণ কোনো কৃষকের মতো নন তিনি। সবজি চাষ করে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন। কারণ তার শখই হলো যে সবজিই চাষ করবেন, সেটির আকার-আকৃতি ও পরিমাপে যেন সবচেয়ে বৃহৎ হয়। এমন সবজি চাষ করেই তিনি নাম কামিয়েছেন। এর মধ্যে ২০১৪ সালে তিনি বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদন করেন। ৬ দশমিক ৬৫ কেজি ওজনের এ পেঁয়াজ উৎপাদন করে তিনি তার আগের রেকর্ড ভাঙেন। এর আগে তিনি ৫ দশমিক ৪ কেজি ওজনের পেঁয়াজ উৎপাদন করেছিলেন। যদিও তার সে রেকর্ড পরে ভেঙে ফেলেন আরেক ব্রিটিশ সবজি উৎপাদক টনি গ্লোভার। গ্লেজব্রুককে ছাড়াতে দীর্ঘদিন ধরে চেষ্টার পর সাড়ে আট কেজি ওজনের পেঁয়াজ উৎপাদন করতে সক্ষম তিনি।

তবে ৭০ বছরোর্ধ্ব গ্লেজব্রুক কেবল শুধু বড় পেঁয়াজ উৎপাদনই করেননি। এর আগে তিনি অন্যান্য সবজিও উৎপাদন করেও রেকর্ড করেছেন। এর মধ্যে রয়েছে-৬০ পাউন্ড ওজনের ফুলকপি, ২১ ফুট লম্বা বিটরুট ও ১৯ ফুট ৫ ইঞ্চি লম্বা গাজর। এছাড়া সবচেয়ে বড় আলু, শালগম ছাড়াও অন্যান্য সবজি উৎপাদন করেও রেকর্ড করেছেন।

সবচেয়ে বড় ফুলকপি উৎপাদকের পুরস্কার জয়ের পর ডেইলি মেইলকে তিনি জানান, একটি বড় আকৃতির সবজি চাষ করতে অনেক অর্থ ও সময় ব্যয় করতে হয় এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে হয়। একটি ফুলকপি দিয়ে রাজপরিবারের সবাইকে খাওয়ানো যাবে। ১৯৯৯ সালের পর আর কেউ এত বড় ফুলকপি উৎপাদন করতে পারেনি।

চাকরির পাশাপাশি শখের বশে ৩০ বছর ধরে স্ত্রী মেরির সহায়তায় সবজি চাষ করে যাচ্ছেন তিনি। সবজি চাষের জন্য জায়গা হিসেবে বেছে নিয়েছেন বাড়ির আঙিনা। সেখানে তিনি গ্রিনহাউজের মাধ্যমে এসব সবজি চাষ করে যাচ্ছেন। আর নিয়মিত অংশ নিচ্ছেন বৃহৎ আকৃতির বিভিন্ন সবজি প্রতিযোগিতায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa