
১৯৮১ সালের মে মাসে বিয়ের মাত্র দু’মাস আগে বাগদানের সময় প্রিন্স চার্লস গাড়িটি উপহার দিয়েছিলেন প্রিন্সেস ডায়ানাকে। ১৯৮২ সালের আগস্ট পর্যন্ত ডায়ানা এই গাড়িটি চালিয়েছেন।
প্রত্যাশার চেয়ে কম দামে বিক্রি হয়েছে গাড়িটি। তবে এই গাড়িই প্রথম নয়, প্রিন্সেস ডায়ানার পোশাক থেকে শুরু করে তার ব্যবহৃত জিনিসপত্র প্রায়ই নিলামে বিক্রি হয়। বিক্রির অর্থ যায় বিভিন্ন দাতব্য সংস্থায়।
১৯৯৭ সালে ৩১ আগস্ট প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান ৩৬ বছরের প্রিন্সেস ডায়ানা। মৃত্যুর এতো বছর পরও বিশ্ববাসীর কাছে বহুল চর্চিত নাম প্রিন্সেস ডায়ানা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



