বাষট্টি বছর বয়সে বাগদান সারলেন মার্কিন ফ্যাশন মডেল জিজি হাদিদ ও বেলা হাদিদের মা ইয়োলান্ডা। আগের সম্পর্ক ভাঙার প্রায় দেড় বছর পর নতুন সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টেলিভিশন ব্যক্তিত্ব ও প্রাক্তন মডেল ইয়োলান্ডার হবু বরের নাম র্যান্ডি কেন্ড্রিক।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম টিএমজেড জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইয়োলান্ডাকে বিয়ের প্রস্তাব দেন রিয়েল এস্টেট ডেভেলপার র্যান্ডি কেনড্রিক। তার এ প্রস্তাব গ্রহণ করেছেন ইয়োলান্ডা।
সবকিছু ঠিক থাকলে ইয়োলান্ডার এটি তৃতীয় বিয়ে হবে, র্যান্ডির দ্বিতীয়। এর আগে মোহাম্মদ হাদিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইয়োলান্ডা। এ সংসার আলো করে জন্ম নেয় তিন সন্তান। তারা হলেন—জিজি হাদিদ (৩১), বেলা হাদিদ (২৯) ও আনোয়ার হাদিদ (২৭)। ২০০০ সালে এ সংসার ভেঙে যায়। ২০১১ সালে সুরকার ও সংগীত প্রযোজক ডেভিড ফস্টারকেও বিয়ে করেন ইয়োলান্ডা। ২০১৭ সালে এ সংসারও ভেঙে যায়।
২০১৯ সালে কনস্ট্রাকশন সিইও জোসেফ জিঙ্গোলির সঙ্গে সম্পর্কে জড়ান ইয়োলান্ডা। ২০২০ সালে এ সম্পর্কের ঘোষণা দেন ইয়োলান্ডা। ২০২২ সালে গোপনে বাগদান সারেন, ২০২৪ সালে বাগদানের কথা জানান এই মডেল। তবে চলতি বছরের জানুয়ারিতে এ সম্পর্কের ইতি টানেন তিনি। এরপর র্যান্ডি কেন্ড্রিকের সঙ্গে সম্পর্কে জড়ান ইয়োলান্ডা। যদিও এ খবর গোপন রেখেছিলেন তারা।
র্যান্ডি কেনড্রিক ১৯৯৬ সালে নিজের কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে তিনি একজন বড় রিয়েল এস্টেট ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে জন্ম কেনড্রিকের। টেক্সাসে বিশাল একটি পরিকল্পিত কমিউনিটি প্রকল্পের সঙ্গেও যুক্ত আছেন তিনি। সেখানে শিল্প ও লজিস্টিক হাব গড়ে তোলার পরিকল্পনা করছেন। ২০২১ সালে একটি বড় প্রকল্পের সিইও হিসেবেও দায়িত্ব নেন কেনড্রিক। সেখানেও হাজার হাজার একর জমিতে উন্নয়ন কাজ চলছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে গ্রেচেন কেন্ড্রিকের সঙ্গে বিবাহবন্ধন আবদ্ধ হয়েছিলেন র্যান্ডি কেনড্রিক। প্রাক্তন স্ত্রী এখনো তার কোম্পানির সিওও হিসেবে কাজ করছেন। বর্তমানে ইয়োলান্ডা ও কেনড্রিক তাদের নতুন সম্পর্ককে সামনে এগিয়ে নিতে প্রস্তুত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



