
চিলমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানাহাট ইউনিয়নের দাওয়াইটারী গ্রামের ব্যবসায়ী শামসুল হকের বাড়ির তিনটি ঘর থেকে ৫৪ বস্তা এবং তার থানাহাট বাজারের দোকান থেকে ৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এরমধ্যে ২৫ কেজির ৪টা, ৩০ কেজির ১৮টি এবং ৫০ কেজির ৪০টি বস্তা রয়েছে। এছাড়া তার দোকানে সরকারের বিভিন্ন কর্মসূচির সিল মারা ২২৯টি খালি বস্তা পাওয়া গেছে।
তিনি আরও জানান, আটক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে ব্যবসায়ী শামসুল হক দাবি করেন, বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের কাছ থেকে চালের বস্তাগুলো কিনেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



