Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news ৭ বছর পর গান লিখলেন মারজুক রাসেল
Bangladesh breaking news বিনোদন

৭ বছর পর গান লিখলেন মারজুক রাসেল

By Tarek HasanMay 30, 20262 Mins Read

দীর্ঘ বিরতির পর আবারও গীতিকার হিসেবে ফিরলেন অভিনেতা, লেখক ও নির্মাতা মারজুক রাসেল। প্রায় সাত বছর পর তিনি লিখেছেন নতুন একটি গান, যা প্রকাশিত হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্বে।

মারজুক রাসেল

Advertisement

একসময় নিয়মিত গান লিখতেন মারজুক রাসেল। তাঁর লেখা গান কণ্ঠে তুলেছেন জেমস, আইয়ুব বাচ্চু, আসিফ আকবর ও হাবীব ওয়াহিদের মতো জনপ্রিয় শিল্পীরা। তবে গত কয়েক বছরে গানের জগতে তাঁর উপস্থিতি ছিল বেশ সীমিত।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১২-তে যুক্ত হয়েছে বিশেষ একটি গান, যার নাম ‘ব্যাচেলর গীতি’।

মারজুক রাসেলের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জোহান আলমগীর এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
ধারাবাহিকটির এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানান, ২০১৯ সালের পর এটিই মারজুক রাসেলের লেখা প্রথম পূর্ণাঙ্গ গান। তাঁর কথায়, লেখালেখির সঙ্গে যুক্ত থাকলেও এই সময়ের মধ্যে তিনি আর কোনো পূর্ণাঙ্গ গান লেখেননি।

তিনি আরো জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শুরু হওয়ার পর থেকেই নির্মাতা কাজল আরেফিন অমি চেয়েছিলেন, মারজুক রাসেল অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও যুক্ত হোন।

সেই ভাবনা থেকেই ‘ব্যাচেলর গীতি’র জন্ম। গানটির বিষয়বস্তুও আবর্তিত হয়েছে ব্যাচেলর গ্যাংয়ের জীবন ও তাদের মজার অভিজ্ঞতাকে কেন্দ্র করে।

চ্যাপ্টার ১২-তে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, মালু দেওয়ান, শামীমা নাজনীন, রনি, ইশতিয়াক রোমেল, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, কিটো ভাই, স্পর্শিয়া, জায়েফসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ

মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়িয়েছে ফ্রান্স

বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। এবারের সিজনটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
মারজুক রাসেল
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পরীমণি

আকাশি-সাদা জার্সিতে পরীমণির ‘ইমোজি’ উদযাপন!

June 23, 2026
শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

June 23, 2026
যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

June 23, 2026

Latest News

পরীমণি

আকাশি-সাদা জার্সিতে পরীমণির ‘ইমোজি’ উদযাপন!

শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

Sakira

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণকে নিয়ে যা জানা গেল

Amir Khan

ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান-গৌরি

coctel2

ককটেল টু: বক্স অফিসের হালচাল কী?

Boni

বনি কাপুরের কন্যার বিয়ে

parasto

হিজাব না পরে লাইভ কনসার্ট, গায়িকাকে ৭৪ বেত্রাঘাত

জলি

আমি বাবার চোখের মণি ছিলাম : জলি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa