
প্রচার বিমুখ এ পরিবারের সদস্যরা নিজেদের ডেইরি ফার্মে উৎপাদিত গাভীর দুধও বিতরণ করছেন সাধারণ মানুষের মধ্যে। এছাড়াও রমজানে প্রতিদিন ৩শ পরিবারের মধ্যে ইফতার পৌঁছে দেয়ারও উদ্যোগ নিয়েছেন তারা।
এ বিষয়ে প্রবাসী উদ্যোগতা মামুনুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে সময়টা বেশ খারাপ যাচ্ছে দেশের সাধারণ মানুষের। মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেক পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে কাউকে বলতেও পারছেন না। এ সংকট মোকাবেলায় মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সাধারণ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী গোপনে পৌঁছে দিচ্ছি। আমরা ভাড়াটিয়াদের কাছে এপ্রিল মামের মাসের ভাড়া নেব না।
তিনি আরও বলেন, এভাবে অন্য বাসার মালিকদের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের এ সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোটাই বড় দায়িত্ব একজন নাগরিকের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



